আহনাফ এবং তাওসিফ একটি গণতান্ত্রিক দেশের নাগরিক। তারা দুইজন দুটি আলাদা সংগঠনের সাথে যুক্ত। আহনাফের সংগঠনটি সবসময় রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে কাজ করে। . অপরদিকে, তাওসিফের সংগঠনটি নিজেদের স্বার্থ নিয়ে কাজ করে এবং এ সংগঠনটি সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে রাখার চেষ্টা করে।
উদ্দীপকে উল্লিখিত সংগঠন দুটি হলো যথাক্রমে রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী, যাদের মধ্যে বেশকিছু পার্থক্য বিদ্যমান। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি হলো রাজনৈতিক দল। রাজনৈতিক দল হচ্ছে এমন একটি জনসমষ্টি যারা রাষ্ট্রীয় সমস্যা সমাধানের পন্থা জনসম্মুখে প্রচারের মাধ্যমে জনসমর্থন লাভ করে এবং ক্ষমতা দখল ও নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করে।
কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। এরা সরকারি নীতিকে প্রভাবিত করে নিজেদের স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত করতে সর্বদা সচেষ্ট থাকে। উদ্দীপকে উপস্থাপিত বৈশিষ্ট্যের বিচারে বলা যায়, আহনাফ রাজনৈতিক দল এবং তাওসিফ চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সদস্য। এ দুটি সংগঠনের মাঝে সুস্পষ্টভাবেই বেশকিছু পার্থক্য বিদ্যমান। রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ সংরক্ষণ করে জনসাধারণের কল্যাণ সাধন করা। কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হলো গোষ্ঠীগত স্বার্থ সংরক্ষণ করা। রাজনৈতিক দল সুনির্দিষ্ট মতামতের ভিত্তিতে গড়ে উঠলেও চাপসৃষ্টিকারী গোষ্ঠী কোনো বিশেষ মতাদর্শের ভিত্তিতে সৃষ্টি হয় না। রাজনৈতিক দল আলাপ-আলোচনা ব্যতীত কোনো বিষয়ে সহজে সিদ্ধান্ত নিতে পারে না। কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যেকোনো বিষয়ে সহজে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। রাজনৈতিক দলের অভ্যন্তরে পরস্পর বিরোধ দেখা দেয়। কিন্তু সংকীর্ণ ও সমম্বার্থের ভিত্তিতে গড়ে ওঠায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে এ সম্ভাবনা কম। উপরিউক্ত পার্থক্যসমূহের কারণেই রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠী পরস্পরবিরোধী সংগঠন বলে গণ্য হয়। তথাপি বিশেষ বিশেষ ক্ষেত্রে এদের মধ্যে সাদৃশ্যও দেখা যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?