একটি দেশের অর্থনীতিতে মূলধন বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে দুটি মূলধন বাজার রয়েছে সেখানে তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় হয়। জনাব হাসিব এরূপ মূলধন বাজার হতে বিভিন্ন কোম্পানির ৫,০০,০০০ টাকার শেয়ার ক্রয় করেছেন। কিন্তু মূলধন বাজারে ধস নামার কারণে মূলধন হারিয়ে তিনি নিঃস্ব হয়ে গেছেন এবং হতাশায় ভুগছেন।
উদ্দীপকে সেকেন্ডারি বাজারের কথা বলা হয়েছে।
যে বাজারে প্রাথমিক বাজারের ইস্যুকৃত শেয়ার, বন্ড ইত্যাদি ক্রয়-বিক্রয় করা হয় তাকে সেকেন্ডারি বাজার বলে। কোম্পানি কর্তৃক প্রথমবার শেয়ার ইস্যুর পর বিনিয়োগকারীরা সেকেন্ডারি বাজারের মধ্যে উক্ত শেয়ার বিক্রির অর্থ শুধু নিজেদের মধ্যে হস্তান্তর করে থাকে।
উদ্দীপকে জনাব হাসিব সেকেন্ডারি বাজার হতে বিভিন্ন কোম্পানির ৫,০০,০০০ টাকার শেয়ার ক্রয় করেছেন। সেকেন্ডারি বাজার হতে শেয়ার ক্রয় করা বেশি লাভজনক। এ বাজারে শেয়ারের মূল্য সর্বদা ওঠা-নামা করে। তবে এতে বিনিয়োেগ তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ। সুতরাং বলা যায়, উদ্দীপকে সেকেন্ডারি মূলধন বাজারের কথা বলা হয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?