জনাব আতিফ ফ্যাক্টরির জন্য 'ইবিএল' ব্যাংক থেকে ৫ বছর মেয়াদে ১০,০০,০০০ টাকা ঋণ নেন। তার ফ্যাক্টরিটি 'প্রাইম ইন্সুরেন্স কোম্পানি'তে অগ্নিবিমা করা ছিল। ব্যবসায়ে লোকসান হওয়ায় তিনি হতাশ হয়ে ইচ্ছাকৃতভাবে ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেন। পরবর্তীতে 'প্রাইম ইন্সুরেন্স কোম্পানি' বিমাদাবি পরিশোধ করতে অস্বীকৃতি জানায়।
উদ্দীপকে জনাব আতিফ মধ্যমেয়াদি ব্যাংক ঋণ নিয়েছেন।
এ ঋণ ব্যাংক তার গ্রাহককে সাধারণত এক থেকে পাঁচ বছরের জন্য দেয়। এটি এক ধরনের মেয়াদভিত্তিক ব্যাংক ঋণ। তুলনামূলকভাবে এই ঋণের সুদের হার বেশি হয়।
উদ্দীপকে জনাব আতিফ ইবিএল ব্যাংক থেকে ৫ বছর মেয়াদে ১০,০০,০০০ টাকা ঋণ নেন। এটি একটি মধ্যমেয়াদি ব্যাংক ঋণ। ১ থেকে ৫ বছর সময়কে মধ্যমেয়াদ ধরা হয়। সাধারণত, স্থাবর সম্পত্তি যেমন: বিল্ডিং, ফ্যাক্টরি প্রভৃতি জামানতের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক এই খাতে ঋণ দিয়ে থাকে। সুতরাং বলা যায়, মেয়াদের ভিত্তিতে জনাব আতিফের ব্যাংক ঋণটি মধ্যমেয়াদি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?