চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 'রূপসা' নামক একটি জাহাজ নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করে যেটির জন্য মিতা বিমা কোম্পানির কাছে বিমা চুক্তি করা হয়েছিল। জাহাজটি পথিমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জাহাজ কর্তৃপক্ষ বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে এবং বিমা কোম্পানি তা পরিশোধ করে দেয়। বিমা কোম্পানি জাহাজটি উদ্ধার করে। পরবর্তীতে জাহাজ কোম্পানি জাহাজের মালিকানা দাবি করে আদালতে মামলা দায়ের করে। আদালত জাহাজ কোম্পানির বিপক্ষে রায় দেয়।
উদ্দীপকে নৌ বিমার বিষয়বস্তুটি হলো নৌযান বা জাহাজ।
নৌ পথে চলাচল করা জাহাজের ক্ষতির বিপরীতে যে বিমা করা হয় তা হলো নৌ যান বা জাহাজী বিমা। সামগ্রিক বা আংশিক ক্ষতির বিপরীতে আর্থিক নিরাপত্তার জন্য এ বিমা করা হয়।
উদ্দীপকে 'রূপসা' জাহাজটি মিতা বিমা কোম্পানির কাছে বিমা করা হয়েছিল। জাহাজটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে নিউইয়র্কে যাওয়ার পথে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। জাহাজ কর্তৃপক্ষ বিমাদাবি করলে বিমা কোম্পানি তা পরিশোধ করে। নৌ পথে চলাচল করা এসব জাহাজের আর্থিক মূল্য অনেক বেশি। সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি কারণে জাহাজের আংশিক বা সামগ্রিক ক্ষতি হতে পারে। ফলে এই সম্ভাব্য ক্ষতির বিপরীতে নৌ বিমা করা হয়। আর এই বিমার মূল বিষয়বস্তু হলো জাহাজ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?