জনাব আহসান পারভেজ একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। তিনি স্বাধীনভাবে দায়িত্ব পালন করেন। তার ইউনিয়ন সরকারের কাছে সরাসরি অর্থ বরাদ্দ পেয়ে থাকে। ইউনিয়ন পরিষদ স্বাধীনভাবে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করতে পারে।
উদ্দীপকের জনাব আহসান পারভেজ যে ক্ষমতা ভোগ করেন। তাকে রাজনৈতিক অধিকার বলে। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত অধিকারকে আইনগত অধিকার বলা হয়। আর রাজনৈতিক অধিকার। হচ্ছে এমন এক আইনগত অধিকার যার দ্বারা নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যক্রমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে থাকে। রাজনৈতিক। অধিকারের ভিত্তি বা উৎস হচ্ছে রাষ্ট্র। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক অধিকার স্বীকৃত। ভোটদানের অধিকার, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, রাজনৈতিক দল গঠনের অধিকার, আবেদন করার অধিকার অর্থাৎ নাগরিকের অভাব-অভিযোগ চাওয়া-পাওয়া ইত্যাদি লিখিত আকারে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের নিকট জানানোর অধিকার ইত্যাদি রাজনৈতিক অধিকারের পর্যায়ভুক্ত। তাছাড়া স্থায়িভাবে রাষ্ট্রে বসবাস করার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার ও সরকারকে সমালোচনার অধিকার রাজনৈতিক অধিকারের আওতাভুক্ত। যেহেতু রাজনৈতিক অধিকার একটি আইনগত অধিকার, তাই এ অধিকার খর্ব হলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আইনের আশ্রয় নিতে পারেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?