মি. 'S' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রয়কৃত পণ্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের নিকট হতে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসাবে মি. 'S'-এর পাশাপাশি অথবা আদেশানুসারে শব্দদ্বয় উল্লেখ ছিল। অপর ক্রেতা মি. হাসেম-এর নিকট হতে বিক্রীত পণ্যের মূল্য বাবদ আরেকটি চেক প্রাপ্ত হন। চেকটির বামকোণে আড়াআড়ি সমান্তরাল দুটো রেখা টানা ছিল। মি. 'S' ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করেন। চেকটি উপস্থাপন করলে কর্তৃপক্ষ তাকে তার হিসাবে জমা দিতে বলে।
উদ্দীপকে মি. 'S' এর প্রাপ্ত প্রথম চেকটি একটি হুকুম চেক।
এ চেকে প্রাপকের নামের পরে 'অথবা আদেশানুসারে' কথাটি লেখা থাকে। এ চেকে অবশ্যই প্রাপকের নাম উল্লেখ থাকে। ব্যাংক এ চেকের অর্থ প্রাপককে অথবা তার আদেশানুসারে অন্য কাউকে পরিশোধ করে। এ ক্ষেত্রে ব্যাংক প্রাপকের বা অনুমোদন বলে প্রাপকের সত্যতা যাচাই করে অর্থ পরিশোধ করে।
উদ্দীপকে মি. 'S' একজন পাইকারি ব্যবসায়ী। তিনি অনেক সময় বাকিতে বিক্রিত পণ্যের মূল্য বাবদ চেক গ্রহণ করেন। তিনি ক্রেতা মি. আরিফের কাছ থেকে একটি চেক প্রাপ্ত হন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. 'S' এর পাশাপাশি 'অথবা আদেশানুসারে' শব্দদ্বয় উল্লেখ ছিল। এক্ষেত্রে আদেষ্টা মি. আরিফ, মি. 'S' কে অর্থ পরিশোধের জন্য ব্যাংককে আদেশ দেন। সাধারণত হুকুম চেকে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে অর্থ পরিশোধের জন্য আদেশ দেওয়া হয়। অর্থাৎ, মি. 'S' এর প্রাপ্ত চেকটি হুকুম চেকের বৈশিষ্ট্যপূর্ণ। তাই বৈশিষ্ট্যগত দিক থেকে বলা যায়, মি 'S' এর প্রাপ্ত প্রথম চেকটি একটি হুকুম চেক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?