মি. কামাল একজন পাইকারি চালের ব্যবসায়ী। তিনি সালামের নিকট বাকিতে বিক্রয়কৃত ১ লক্ষ টাকার মালের মূল্য বাবদ ৩ মাস পরে দেয় সালামের স্বাক্ষরিত একটি দলিল প্রাপ্ত হন। কিছু দিন পর মি. কামালের নগদ অর্থের প্রয়োজন হলে দলিলটি ব্যাংকে বাট্টাকরণের মাধ্যমে নগদ অর্থ প্রাপ্ত হন। তাছাড়া, ০১-০৪-২০ তারিখে প্রাপ্ত চেকটির টাকা উত্তোলনের জন্য ১৫-১১-২০ তারিখে ব্যাংকে উপস্থাপন করলে চেকের অন্য সব শর্তপূরণ এবং হিসাবে পর্যাপ্ত অর্থ থাকলেও ব্যাংক চেকটি প্রত্যাখ্যান করে।
উদ্দীপকে মি. কামাল বিনিময় বিল প্রাপ্ত হন।
কোনো ব্যক্তি বা তার আদেশে অন্য কাউকে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের শর্তহীন নির্দেশই হচ্ছে বিনিময় বিল। বিক্রেতা ক্রেতার ওপর এ দলিল তৈরি করে। সাধারণত ধারে ক্রয়-বিক্রয়ে এটি ব্যবহৃত হয়।
মি. কামাল একজন পাইকারি চালের ব্যবসায়ী। তিনি সালামের কাছে বাকিতে বিক্রয়কৃত এক লক্ষ টাকার মালের মূল্য বাবদ তিন মাস পরে দেয় সালামের স্বাক্ষরিত একটি দলিল পান। কিছু দিন পর মি. কামালের নগদ অর্থের প্রয়োজন হলে দলিলটি ব্যাংকে বাট্টাকরণের মাধ্যমে নগদ টাকা পান। সাধারণত বিনিময় বিলের মাধ্যমে বিক্রেতা ক্রেতার কাছ থেকে নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থ আদায় করে। তবে মেয়াদপূর্তির আগে বাট্টাকরণের মাধ্যমে বিলটি ভাঙাতে পারে। মি. কামালের দলিলটির বৈশিষ্ট্য বিনিময় বিলের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। তাই বলা যায়, মি. কামাল বিনিময় বিল গ্রহণ করেছেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?