ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তি বাবদ জনাব উমার মি. ফারহানকে বিশ লক্ষ টাকার একটি চেক প্রদান করলেন। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. ফারহান এর পাশাপাশি "অথবা বাহককে" শব্দদ্বয় উল্লেখ ছিল। অন্যদিকে মি. ওয়ালিদ জিমদাল ফ্যাশন লি. থেকে লভ্যাংশ বাবদ একটি চেক পান, যেখানে লিখা ছিল “মি. ওয়ালিদকে ৫০,০০০ টাকা প্রদান করুন"।
উদ্দীপকে মি. ফারহানের চেকটি একটি বাহক চেক।
যে চেকের অর্থ যেকোনো ব্যক্তি বা বাহক ব্যাংকে উপস্থাপন করে সংগ্রহ করতে পারে, সেটি বাহক চেক। এ চেকে প্রাপকের নামের শেষে 'বাহককে', 'অথবা বাহককে' শব্দদ্বয় লিখা থাকে। এই চেক সাধারণত কম নিরাপদ। কারণ এ ধরনের চেকের অর্থ যে কেউ উত্তোলন করতে পারে।
উদ্দীপকে মি. ফারহান জনাব উমারের থেকে ২০ লক্ষ টাকার একটি চেক পান। চেকটিতে গ্রাহকের নাম হিসেবে মি. ফারহানের নাম লিখা ছিল। পাশাপাশি 'অথবা বাহককে' শব্দদ্বয়েরও উল্লেখ ছিল। এ চেকের অর্থ তিনি নিজে অথবা যে কেউ উত্তোলন করতে পারবে। সাধারণত বাহক চেকে এ বৈশিষ্ট্যগুলো লক্ষ করা যায়। তাই বৈশিষ্ট্য বিবেচনায় মি. ফারহানের চেকটিকে বাহক চেক বলা যায়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?