রোজ সকালে হাঁটতে বের হন জনাব ফরহাদ। তার সাথে প্রায়ই দেখা হয় মানবসেবায় জড়িত স্থানীয় একটি সংগঠনের কিছু যুবকের। সেদিন হাঁটতে বেরিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয় কিছু যুবক তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তার চিকিৎসা শেষে তারা তাকে বাড়িতে নিয়ে যান। জনাব ফরহাদ যুবকদের এ ধরনের কাজে খুশি হয়ে বলেন, আমাদের সমাজে এখনও মূল্যবোধ টিকে আছে।
উদ্দীপকে বর্ণিত যুবকদের কর্মকাণ্ডে সামাজিক মূল্যবোধ ব্যবস্থার মর্মবস্তু চরম মূল্যবোধটি প্রকাশিত হয়েছে।
চরম মূল্যবোধ দ্বারা ব্যক্তি ও দলের আচরণ প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় এবং একটি সাধারণ সমাজ কাঠামো গড়ে ওঠে। উদ্দীপকে যে যুবকেরা অসুস্থ জনাব ফরহাদকে হাসপাতালে ভর্তি করিয়ে সুস্থ করে বাড়ি পৌঁছে দিয়েছেন, তারা স্থানীয় একটি মানবসেবামূলক সংগঠনের সদস্য। মানবসেবা করাই তাদের ধর্ম। মানবসেবা দ্বারা ঐ সংগঠনটির আচরণ ও কার্যাবলি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।
তাদের মানবসেবামূলক নিজস্ব একটি কাঠামো গড়ে উঠেছে। এ ধরনের মূল্যবোধ সমাজে আধিপত্য বিস্তার করে থাকে। সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের মূল্যবোধ সামাজিক নিয়ম নীতিকে কাজে লাগায়। চরম বা আধিপত্যমূলক মূল্যবোধের সামাজিক ব্যাপকতা রয়েছে। এর স্থায়িত্ব ও তীব্রতা পরিলক্ষিত হয়। এ ধরনের মূল্যবোধের মধ্যে রয়েছে সমাজসেবা, স্বার্থত্যাগ, গণতান্ত্রিক অধিকার, জীবনে সফলতা লাভ প্রভৃতি। তাই বলা যায়, উদ্দীপকের যুবকদের কাজটি চরম মূল্যবোধের অন্তর্ভুক্ত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?