উজ্জ্বল HSC পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির উদ্দেশ্যে ঢাকায় এল। কয়েকদিন ঘুরাফেরা করে লক্ষ করল বিভিন্ন স্থানে বস্তি গড়ে উঠেছে সেখানে জীবনযাত্রার মান অত্যন্ত নিম্ন। তবে কিছুদিন থাকার পর বিভিন্ন সুযোগ-সুবিধা দেখে সে ঢাকায় থাকার সিদ্ধান্ত নিল।
উদ্দীপকে মহানগরীতে যে বসতি গড়ে ওঠার কথা বলা হয়েছে তা হচ্ছে বস্তি।
জনসংখ্যাজনিত বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে বাসস্থানের সমস্যা প্রকট। উদ্দীপকের বসতিটি গড়ে ওঠার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে।
শহুরে জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি, গ্রাম থেকে মানুষের শহরে ব্যাপক অভিগমন, গ্রামে ভূমিহীনতা, দরিদ্রতা, বেকারত্ব প্রভৃতির কারণে নগর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। নানা কারণে নগরে এ সকল মানুষ কাঙ্ক্ষিত সুযোগ-সুবিধা না পাওয়ায়, বিশেষ করে কর্মসংস্থান ও আবাসন সমস্যার কারণে গড়ে উঠেছে বস্তি। এছাড়া নিম্ন আয়ের মানুষ আশ্রয়ের জন্য গড়ে তুলতে বাধ্য হচ্ছে বস্তি এলাকা। সবাই এখন শহরমুখী হতে চায়। অতিরিক্ত সুযোগ-সুবিধা পাওয়ার আশায় বেশিরভাগ মানুষই গ্রাম ছেড়ে শহরে চলে আসে। ফলে শহরের আনাচে-কানাচে গড়ে ওঠে অপরিকল্পিত বস্তি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?