হারুন সাহেবের কোনো ব্যাংক হিসাব নেই। তাই তিনি ৫০,০০০ টাকা জমা দিয়ে একটি ব্যাংক হিসাব খুলতে চান। রাজু সাহেব তাকে এমন একটি ব্যাংক হিসাব খুলতে বলেন যেটার মেয়াদকাল নির্দিষ্ট এবং যা থেকে অধিক মুনাফা পাওয়া যেতে পারে। তবে তিনি তার বন্ধু সুজন সাহেবের কথামতো এমন একটি হিসাব খোলেন যেখানে বিভিন্ন সময়ে তিনি টাকা জমা রাখতে ও উত্তোলন করতে পারবেন। এ হিসাবে সুদের হার কম হলেও ব্যাংকিং সুবিধা বেশি।
কার্যাবলির ভিত্তিতে স্টার ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক।
এ ধরনের ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে অল্প সুদে আমানত সংগ্রহ করে। এ আমানত থেকে বড় অঙ্কের মূলধন গঠন করে। এ মূলধন থেকে বেশি সুদের বিনিময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। এভাবে দুই সুদের হারের পার্থক্য থেকে ব্যাংক মুনাফা অর্জন করে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে এ ব্যাংক পরিচালিত হয়। উদ্দীপকের স্টার ব্যাংক লি. অল্প সুদে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। উক্ত আমানত থেকে ব্যাংকটি বেশি সুদে স্বল্প মেয়াদি ঋণ দেয়। আমানত সংগ্রহের ক্ষেত্রে ব্যাংকের সুদের হার কম হলেও ঋণ দেওয়ার ক্ষেত্রে এর সুদের হার বেশি। এভাবে ব্যাংকটি মুনাফা অর্জন করে। কেননা মুনাফা অর্জন করা এর প্রধান উদ্দেশ্য। অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্যও মুনাফা অর্জন করা। অর্থাৎ স্টার ব্যাংক লি.-এর বৈশিষ্ট্য বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যের সাথে সম্পূর্ণ মিলে যায়। তাই বলা যায়, উদ্দীপকের ব্যাংকটি একটি বাণিজ্যিক ব্যাংক।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?