রাফান ও তিপাম গোপালগঞ্জের ছেলে এবং স্থানীয় একটি কলেজে পড়াশুনা করত। এইচএসসি পরীক্ষায় দু'জনেই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। তিপাম বৃত্তির সুযোগ পেয়ে তার কাঙ্ক্ষিত বিষয়ে উচ্চ শিক্ষার জন্য চীন চলে যায় এবং রাফান একই বিষয়ে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ঢাকায় অবস্থান করে।
উদ্দীপকে রাফান গোপালগঞ্জ থেকে ঢাকায় গমন করে যা অভ্যন্তরীণ অভিগমন এবং তিপাম গোপালগঞ্জ থেকে চীনে গমন করে যা আন্তর্জাতিক অভিগমনের অন্তর্ভুক্ত।
যখন মানুষ নিজ দেশের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় অভিগমন করে, তখন তাকে অভ্যন্তরীণ অভিগমন বলে। চাকরি, শিক্ষা, চিকিৎসা, ব্যবসায়-বাণিজ্য, বিবাহ, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি প্রয়োজনে মানুষ একই দেশের ভেতর এক স্থান থেকে অন্যস্থানে অভিগমন করে। অভ্যন্তরীণ অভিগমনের মধ্যে শহর থেকে শহরে অন্যতম।
অপরদিকে, মানুষ যখন একদেশ হতে অন্যদেশে অভিগমন করে তখন তাকে আন্তর্জাতিক অভিগমন বলে। প্রধানত উচ্চশিক্ষা, চিকিৎসা, উন্নত জীবনের প্রত্যাশা, রাজনৈতিক ও সামাজিক কারণে আন্তর্জাতিক অভিগমন ঘটে।
উদ্দীপকে রাফান এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কাঙ্ক্ষিত - বিষয়ে উচ্চশিক্ষার জন্য ঢাকায় চলে আসে এখানে সে গোপালগঞ্জ থেকে ঢাকায় এসেছে অর্থাৎ অভ্যন্তরীণ অভিগমন ঘটেছে। অন্যদিকে তিপায় বৃত্তির সুযোগ পেয়ে উচ্চশিক্ষার জন্য চীনে চলে যায়। চীন যেহেতু বাংলাদেশের সীমানার বাইরে অন্য একটি দেশ, তাই আমরা বলতে পারি তিপামের অভিগমনটি আন্তর্জাতিক অভিগমনের অন্তর্ভুক্ত।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?