Academy

সুইটি একজন পেশাদার সমাজকর্মী। তার কর্মরত প্রতিষ্ঠানে যেখানে সিদ্ধান্ত দ্রুত নেওয়া দরকার সেখানে আমলাতন্ত্রের কারণে সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়। তাদের কোনো পেশাগত সংগঠন না থাকায় এক্ষেত্রে তারা কাজের ক্ষেত্রে কার্যকর 
কোনো ভূমিকা রাখতে পারছে না। 

উদ্দীপকে সুইটির কর্মক্ষেত্রে সমাজকর্মের কোন কোন প্রতিবন্ধকতা ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। (প্রয়োগ)

Created: 10 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago
Ans :

উদ্দীপকে সুইটির কর্মক্ষেত্রে সমাজকর্মের আমলাতান্ত্রিক জটিলতা এবং পেশাগত সংগঠন না থাকা এ দুটি প্রতিবন্ধকতা ফুটে উঠেছে।

বাংলাদেশ একটি তৃতীয় বিশ্বের দেশ। এদেশে সামাজিক সমস্যা প্রকট আকার ধারণ করা সত্ত্বেও নানা জটিলতায় সমাজকর্ম পেশার মর্যাদা অর্জন করতে পারেনি। উদ্দীপকে এসব প্রতিবন্ধকতার অন্যতম দুটি দিক- আমলাতান্ত্রিক জটিলতা এবং পেশাগত সংগঠনের অভাব প্রতিফলিত হয়েছে।

বাংলাদেশের মতো দরিদ্র দেশে যেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন দরকার, সেখানে নানা আমলাতান্ত্রিক জটিলতা বাধা সৃষ্টি করছে। তাছাড়া সমাজকর্মীদের পেশাগত সংগঠন না থাকার কারণে তারা কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, পেশার মানোন্নয়ন, স্বার্থ সংরক্ষণ ও কর্মীদের নিয়ন্ত্রণের জন্য পেশাগত সংগঠন অত্যাবশ্যক। কিন্তু এদেশে সমাজকর্মের আলাদা কোনো পেশাগত সংগঠন গড়ে ওঠেনি। তাই সমাজকর্মে ডিগ্রিধারী শিক্ষার্থীরা এ পেশায় না ঢুকে অন্য পেশা গ্রহণ করছে; ফলে এদেশে সমাজকর্মের বিকাশ মুখ থুবড়ে পড়ছে। উদ্দীপকে সমাজকর্ম বিকাশের উল্লিখিত সমস্যা দুটিই প্রতিফলিত হয়, যা সমাজকর্মের বিকাশকে বাধাগ্রস্ত করছে।

10 months ago

সমাজকর্ম পেশার সমস্যা ও সম্ভাবনা

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

বাংলাদেশের সার্বিক উন্নয়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো- অদক্ষ জনশক্তি।

2 দানশীলতা বলতে কী বোঝায়? (অনুধাবন)

Created: 10 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago

দানশীলতা বলতে শর্তহীনভাবে স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণে কোনো কিছু দান করার রীতিকে বোঝায়।

দানশীলতা মানবপ্রেম থেকে সৃষ্ট একটি কল্যাণমূলক ব্যবস্থা। এটি সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত। তবে প্রত্যেক ধর্মই দুস্থ ও অসহায়দের কল্যাণে ধনী বা সম্পদশালীদের দান করার জন্য উৎসাহিত করে। সুতরাং দানশীলতা হলো মানবপ্রেম থেকে সৃষ্ট একটি মহৎ গুণ, যা দুস্থদের কল্যাণকে ত্বরান্বিত করে।

উদ্দীপকে সমাজকর্মের সাথে সমাজসেবার যৌথ সমন্বয় ঘটেছে।

সমাজসেবা ও সমাজকর্মের মধ্যকার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ এবং পরিবর্তিত পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে তাকে সহায়তা করাই সমাজসেবার মূল লক্ষ্য। বর্তমানে সমাজসেবামূলক কার্যক্রম সংগঠিত ও পরিকল্পিত উপায়ে পরিচালিত হয়। সমাজের সামগ্রিক কল্যাণে এ দুটি বিষয় পরস্পর নির্ভরশীল। সমাজকর্ম ও সমাজসেবা উভয়ই সুসংগঠিতভাবে সমাজের মানুষের সেবা দিতে বিভিন্ন কর্মসূচি পরিকল্পনা করে। এ দুটি বিষয়ই ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধার, সংরক্ষণ ও উন্নয়নে সচেষ্ট এবং কার্যকর মানবীয় সেবা সৃষ্টিতে কাজ করে।
তাই বলা যায়, সমাজকর্মের সাথে সমাজসেবার যৌথ সমন্বয় রয়েছে এবং উভয়ই একে অপরের ওপর অনেকাংশে নির্ভরশীল

উদ্দীপকের 'ক' রাষ্ট্রের মাধ্যমে চীনের সমাজকর্ম শিক্ষার বর্ণনা দেওয়া হয়েছে।

চীনে সর্বপ্রথম সমাজকর্ম শিক্ষার সূত্রপাত হয় ১৯২০ সালে। পেশাদার সামাজিক সেবা প্রদানের লক্ষ্যে চীনে 'Yanjing University' তে ১৯২২ সালে সর্বপ্রথম সমাজকর্ম বিভাগ খোলা হয়। পরবর্তীতে ১৯২৫ থেকে ১৯৪৯ সাল পর্যন্ত আটটি বিশ্ববিদ্যালয় সমাজসেবা ও সমাজকর্ম সংশ্লিষ্ট কোর্স চালু করে। ১৯৪৯ সাল

থেকে ১৯৮০-এর দশকের প্রথম দিক পর্যন্ত সামাজিক বিভিন্ন ইস্যুতে 'Civil Affairs Division' এর মাধ্যমে সরকার নিজেই বিভিন্ন সমাজকর্ম ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করত। কিন্তু সময়ের প্রেক্ষিতে এই Division সামাজিক বিভিন্ন সমস্যা মোকাবিলায় অকার্যকর হয়ে পড়ে। ফলে নতুনভাবে সমাজকর্ম পেশার আবশ্যকতা দেখা দেয়। CCP, The State council এবং Central Government এর যৌথ উদ্যোগে সমাজকর্ম পেশাকে সামাজিক নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এর সার্বিক লক্ষ্য ছিল একটি কাঙ্ক্ষিত সমাজব্যবস্থা গঠন করা।

তাই বলা যায় যে, চীনের সমাজকর্মের শিক্ষাকে সেদেশের দ্রুত উন্নয়নের পূর্বশর্ত হিসেবে বিবেচনা করা হয়।

6 উন্নত দেশ বলতে কী বোঝায় (অনুধাবন)

Created: 10 months ago | Updated: 7 months ago
Updated: 7 months ago

যেসব দেশ প্রাকৃতিক সম্পদের সর্বাধিক ব্যবহারের মাধ্যমে প্রকৃত মাথাপিছু আয় বৃদ্ধি ও জীবনযাত্রার সর্বোচ্চ মান নিশ্চিত করতে সক্ষম হয়েছে সেসব দেশই উন্নত দেশ হিসেবে পরিচিত।
উন্নত দেশগুলোতে সাধারণত অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক বেশি হয় এবং এসব দেশের মানুষ উন্নত জীবন যাপনে অভ্যস্ত। বিশ্বের বিভিন্ন উন্নত দেশের মধ্যে রয়েছে- মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চীন প্রভৃতি।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...