নিচের উদ্দীপকটি লক্ষ কর-
উদ্দীপকের A এন্টাসিড সিরাপ একটি সাসপেনসন। এটি এক ধরনের মিশ্রণ যা অনেকক্ষণ ধরে স্থিরভাবে রেখে দিলে উপাদানসমূহ আংশিকভাবে আলাদা হয়ে বোতলের নিচে তলানি আকারে জমা হয়ে থাকে। এ অবস্থায় ঔষধ হিসেবে পান করলে এর মূল উপাদান সঠিকভাবে গ্রহণ করা সম্ভব হয় না বলে ঔষধের কার্যকরী ফলাফল পাওয়া যায় না। তাই ঔষধ খাওয়ার সময় ঝাঁকিয়ে তলানিতে জমে থাকা উপাদান ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে পান করা হয়।
দৈনন্দিন জীবনে আমরা নানা রকমের জিনিস ব্যবহার করে থাকি। এদের কোনোটি বিশুদ্ধ আর কোনোটি মিশ্রণ। মিশ্রণের মধ্যে আবার কোনোটি দ্রবণ, কোনোটি সাসপেনসন আর কোনোটি কলয়েড।

এই অধ্যায় শেষে আমরা
• মিশ্রণ এবং দ্রবণের সম্পর্ক ব্যাখ্যা করতে পারব।
• বিভিন্ন প্রকার দ্রবণের মধ্যে পার্থক্য করতে পারব।
পানি এবং কঠিন পদার্থ দিয়ে বিভিন্ন প্রকার দ্রবণ প্রস্তুত করতে পারব।
• দ্রবণে তাপমাত্রার প্রভাব ব্যাখ্যা করতে পারব।
• সর্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারব।
• সমসত্ব এবং অসমসত্ব মিশ্রণ প্রস্তুত এবং উপাদানসমূহ পৃথক করতে পারব।
• লবণাক্ত পানি হতে লবণের স্ফটিক এবং বিশুদ্ধ পানি প্রস্তুত করতে পারব।
• দ্রবণ, কলয়েড এবং সাসপেনসনের মধ্যে পার্থক্য করতে পারব।
• দৈনন্দিন জীবনে দ্রবণ, কলয়েড এবং সাসপেনসনের ভূমিকা ব্যাখ্যা করতে পারব।
• আমাদের জীবনে দ্রবণ ও সাসপেনসনের প্রয়োগ উপলব্ধি করব।
• পরীক্ষণ কাজের যন্ত্রপাতি এবং উপকরণ সঠিকভাবে ব্যবহার করতে পারব।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?