মি. মুনির ও মি. কামরুল দুই বন্ধু। প্রখ্যাত পাট ব্যবসায়ী। পাশাপাশি পাটের গুদাম। দু'জনই সম্পত্তির মালামাল নিজেরা নির্দিষ্ট করে অগ্নিবিমা করেছেন। একদিন রাতে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে মি. মুনিরের গুদামের সব পাট পুড়ে যায়। মি. কামরুলের গুদামে আগুন ছড়ালেও ফায়ার ব্রিগেডের লোকেরা আগুন নিভানোর কারণে তার ক্ষতির মাত্রা কম হয়। বিমা প্রতিষ্ঠান সার্ভেয়ার নিয়োগ করে ক্ষতির পরিমাণ নির্ণয়পূর্বক মি. মুনিরকে পুরো ক্ষতিপূরণ করে পুড়ে যাওয়া সম্পত্তির অবিশিষ্টাংশ নিজ দায়িত্বে নিয়ে নেয়। কিন্তু মি. কামরুলকে ক্ষতিপূরণ করলেও তার অবশিষ্ট সবই মি. কামরুলের থেকে যায়।
উদ্দীপকের মি. কামরুলের সম্পত্তির ক্ষতির বিপক্ষে প্রদত্ত ক্ষতিপূরণ হলো আংশিক ক্ষতিপূরণ।
বিমাকৃত সম্পত্তি যখন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তখন তাকে আংশিক ক্ষতি বলে। এ ক্ষতির বিপক্ষে বিমা প্রতিষ্ঠান যতটুকু ক্ষতিপূরণ দেয় তাকে আংশিক ক্ষতিপূরণ বলে।
উদ্দীপকে মি. কামরুল একজন পাট ব্যবসায়ী। তার বন্ধু মি. মুনিরের গুদামে আগুন লাগার পরিপ্রেক্ষিতে তার নিজের গুদামের কিছু অংশে আগুন লেগে যায়। এক্ষেত্রে বিমা প্রতিষ্ঠান মি. কামরুলকে যে ধরনের ক্ষতিপূরণ দিয়েছে তা হলো আংশিক ক্ষতিপূরণ। এ ক্ষতির ফলে মি. কামরুলের গুদামে যতটুকু ক্ষতি হয় বিমা প্রতিষ্ঠান ঠিক ততটুকুই ক্ষতিপূরণ করে। অর্থাৎ, মি. কামরুলের ক্ষেত্রে শুধু ক্ষতিগ্রস্ত সম্পত্তির মূল্য নিরূপণ করেই মি. কামরুলকে বিমাদাবি পরিশোধ করা হয়েছে, যা আংশিক ক্ষতিপূরণ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?