মিসেস তালুকদার তার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। তিনি তার একমাত্র মেয়েকে উক্ত পলিসির নমিনি করেন। মিসেস তালুকদার একজন হৃদরোগী, যা তিনি বিমা পলিসি গ্রহণকালে বিমা কোম্পানিকে অবগত করেন নাই। পাঁচ বছরে পাঁচটি বিমার প্রিমিয়াম দেওয়ার চুক্তি হয়, কিন্তু দুইটি প্রিমিয়াম দেওয়ার পর তিনি মারা যান। মিসেস তালুকদারের মৃত্যুর পর তার মেয়ে বিমার অর্থ দাবি করলে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।
উদ্দীপকে মিসেস তালুকদারের জীবন বিমা পলিসিটি মেয়াদি জীবন বিমা পলিসি।
এ বিমাপত্র একটি নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। মেয়াদ শেষে বিমাগ্রহীতা বিমাকৃত অর্থ পায়। তবে মেয়াদ শেষ হওয়ার পূর্বে বিমাগ্রহীতা মারা গেলে তার মনোনীত ব্যক্তি বিমা দাবি পায়। এ বিমা একই সাথে জীবন বিমা ও সঞ্চয়ের সুবিধা দেয়।
উদ্দীপকের মিসেস তালুকদার পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে একটি জীবন বিমা পলিসি গ্রহণ করেন। যার নমিনি করা হয় তার একমাত্র মেয়েকে। পাঁচ বছরে পাঁচটি প্রিমিয়াম দেওয়ার শর্তে বিমা চুক্তি সম্পাদিত হয়। এখানে, মিসেস তালুকদারের বিমাপত্রে প্রিমিয়ামের সংখ্যা নির্দিষ্ট। সুতরাং চুক্তি অনুযায়ী, পাঁচটি প্রিমিয়াম পরিশোধের পর তিনি বিমাদাবি লাভকরবেন। আর পাঁচ বছরে পাঁচটি প্রিমিয়াম পরিশোধের পূর্বে তিনি মারা গেলে, তার মেয়ে বিমা দাবি লাভ করবে। এসব বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মিসেস তালুকদার মেয়াদি জীবন বিমা পলিসি গ্রহণ করেছেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?