রহমতপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যমনিরের সভাপতি পদটির প্রতি খুব আগ্রহ। তাই তিনি তার সমর্থকদের নিয়ে সভাপতির একটি সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে এবং এ নিয়ে উভয়পক্ষের মধ্যে এক পর্যায়ে বিরোধ বেঁধে যায়। মনিরের এক ঘনিষ্ঠ সহযোগীর উদ্যোগে উভয়ের বিরোধ মীমাংসার জন্য বৈঠক বসলে প্রতারণার মাধ্যমে বর্তমান সভাপতিকে অপসারণ করে মনিরকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এতে উপস্থিত সদস্যদের মাঝে কয়েকজন এর বিরোধিতা করে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয় এবং এ তৃতীয় শক্তির কার্যকলাপ ছিল চরমভাবাপন্ন। পরবর্তী সময়ে বিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় শক্তির সাথে ইসলামের ইতিহাসে খারেজি দল আবির্ভূত হওয়ার সাদৃশ্য রয়েছে।
খারেজি অর্থ দলত্যাগী। হযরত আলী (রা)-এর দল ত্যাগ করে এরা অন্য একটি দলের উদ্ভব ঘটায়। পরবর্তীতে এরাই উমাইয়া খিলাফতে গোলযোগ সৃষ্টি করে এবং শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়। উদ্দীপকের সমঝোতা বৈঠকের ফলে সৃষ্ট তৃতীয় পক্ষটির ক্ষেত্রেও অনুরূপ দৃষ্টান্ত লক্ষণীয়।
উদ্দীপকে সমঝোতা বৈঠকে দেখা যায়, ম্যানেজিং কমিটির সভাপতি পদের প্রতি আগ্রহী মনির সাহেব বর্তমান সভাপতিকে প্রতারণার মাধ্যমে অপসারণ করে নিজেই সভাপতির পদ দখল করে। এতে উপস্থিত সদস্যদের মাঝে কয়েকজন এর বিরোধিতা করে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়। ইসলামের ইতিহাসেও এমন একটি ঘটনা দেখা যায়, যা হযরত আলী (রা) এর খিলাফতে ঘটেছিল। খলিফা পদের প্রতি আগ্রহী মুয়াবিয়া প্রতারণামূলক দুমাতুল জন্ন্দলের মীমাংসার বৈঠকে হযরত আলী (রা) কে পদচ্যুত করে নিজেকে খলিফা পদে প্রতিষ্ঠিত করে। এতে হযরত আলী (রা)-এর পক্ষের কিছু সমর্থক এই রায় মেনে নিতে না পেরে দলত্যাগ করে। পরবর্তীতে এরা তৃতীয় দল হিসেবে আবির্ভূত হয় যারা খারেজি নামে পরিচিত ছিল। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দল সৃষ্টির সাথে খারেজি দলের আবির্ভাবের সামঞ্জস্য রয়েছে।
উচ্চারণ করে যাতে করে অর্থের বিকৃতি হওয়ার সম্ভাবনা ছিল। ওসমান (রা) এ সকল মতভেদ দূর করে কুরআনের বিশুদ্ধ উচ্চারণের জন্য হাফসার নিকট থেকে মূল পাণ্ডুলিপির সঙ্গে মিলিয়ে কুরআন তৈরি করেন। এছাড়া অসামঞ্জস্য সকল পাণ্ডুলিপি পুড়িয়ে ফেলেন। এটি প্রশংসিত উদ্যোগ হলেও বিরুদ্ধমহল এটিকে অভিযোগ হিসেবে উল্লেখ করে। সুতরাং উদ্দীপকের সাইফুলের কথাটি ওসমান (রা)-এর ক্ষেত্রেই প্রযোজ্য।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?