হালিমা ও ফরিদা বাংলাদেশের নির্বাহী বিভাগ নিয়ে আলাপ করছিল। হালিমা বলে, বাংলাদেশে সংসদীয় সরকার হওয়ায় এখানে এমন একটি পদ আছে যিনি প্রজাতন্ত্রের সর্বোচ্চ পদের অধিকারী হয়েও একজন নাম সর্বস্ব প্রধান মাত্র। তবে প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়।
উদ্দীপকের সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি সকল কাজই করেন অথচ কোনো কাজই করেন না" উক্তিটি যথার্থ।
বাংলাদেশ সরকারের নামসর্বস্ব প্রধান হলেন রাষ্ট্রপতি। কেননা রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও শাসনতান্ত্রিক বিধান অনুসারে প্রধানমন্ত্রীই হলেন প্রকৃত শাসন প্রধান। রাষ্ট্রের শাসনবিভাগের সকল কার্যাবলি রাষ্ট্রপতির নামে সম্পন্ন করা হলেও মূলত কাজগুলো সম্পাদন করেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ দিলেও এক্ষেত্রে তার ক্ষমতা সীমাবদ্ধ। তিনি নির্বাচনে বিজয়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন ব্যক্তিকে প্রধানমন্ত্রীরূপে নিয়োগ দিতে বাধ্য থাকেন। প্রধানমন্ত্রীর পরামর্শ ও সম্মতি ছাড়া তিনি তার কার্যাবলি সম্পাদন করতে পারেন না। বাংলাদেশের প্রধানমন্ত্রীই শাসনব্যবস্থার প্রাণকেন্দ্র। তিনিই বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও শাসনব্যবস্থার প্রধান। আর বাংলাদেশের রাষ্ট্রপতি একজন নিয়মতান্ত্রিক শাসন প্রধান মাত্র। তার পদমর্যাদা সর্বোচ্চ হলেও তার তেমন কোনো ক্ষমতা নেই।
উপর্যুক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান হলেও প্রকৃত ক্ষমতার অধিকারী হলেন প্রধানমন্ত্রী। সুতরাং বলা যায়, রাষ্ট্রপতি বাংলাদেশের নামসর্বস্ব ও অলঙ্কারিক প্রধান।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?