ইদানীংকালে জনাব আক্তার হোসেন অবাক হয় পত্রপত্রিকার বিভিন্ন খবরে, বিশেষ করে যখন সে দেখতে পায় সরকারি অফিস-আদালতে এক শ্রেণির কর্মচারীরা নিজেদের স্বার্থরক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করে থাকে নানা অনিয়মের মাধ্যমে। এদের সব দাবি যে অযৌক্তিক তা নয় তবে যৌক্তিক দাবির পাশাপাশি এরা অনেক অযৌক্তিক দাবিও আদায়ের চেষ্টা করে। অনেক সময় দেখা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করে তাঁদের এসব দাবি মেনে নিতে।
দাবি মেনে নিলে এ শ্রেণি তাদের আন্দোলন বন্ধ করে।
উদ্দীপকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর চিত্র ফুটে উঠেছে অর রাজনৈতিক দলের সাথে চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যক্রমের অনেক পার্থক্য রয়েছে। নিচে বিশ্লেষণ করা হলো
গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক ও পরোক্ষ গণতন্ত্র। বর্তমান সময়ে রাষ্ট্রগুলোর বিপুল জনগোষ্ঠীর পক্ষে প্রত্যক্ষভাবে শাসনকার্যে অংশগ্রহণ করা সম্ভব নয়। বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে এজন্য দলীয় সরকারও বলে। রাজনৈতিক দলের মূলভত্তি হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
অন্যদিকে, আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উপস্থিতি লক্ষ করা যায়। যারা রাষ্ট্রীয় আইন ও নীতিকে নিজের স্বার্থে প্রয়োগের জন্য আইনসভায় কিংবা আমলাদের ওপর প্রভাব বিস্তার করে বা চাপসৃষ্টি করে। তারা চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য জাতীয় স্বার্থকে সংরক্ষণ এবং সমগ্র জনসাধারণের কল্যাণ সাধন করা। অন্যদিকে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদ্দেশ্য হলো গোষ্ঠীগত স্বার্থকে সংরক্ষণ করা। রাজনৈতিক দল সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী, কিন্তু চাপসৃষ্টিকারী গোষ্ঠী সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল অপেক্ষা দুর্বল।
সরকার চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধানদের সাথে আলাপ-আলোচনাকরে সিদ্ধান্ত গ্রহণ করে এভাবে সরকারি সিদ্ধান্তে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে। আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উপস্থিতি লক্ষ করা যায়, এজন্য অনেকে চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য উপাদান হিসেবে গণ্য করে থাকেন। যারা রাষ্ট্রীয় আইন ও নীতিকে নিজের স্বার্থ প্রয়োগের জন্য আইনসভার কিংবা আমলাদের ওপর প্রভাব বিস্তার করে চাপসৃষ্টি করে, তাদেরকেও চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। যেমন- কর্মচারী ইউনিয়ন, শ্রমিক সংঘ, শিক্ষক সমিতি ও প্রকাশক সমিতি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এরা নিজেদের স্বার্থরক্ষার জন্য আন্দোলন করে এবং স্বার্থ উদ্ধার হলে আন্দোলন বন্ধ করে। সাধারণত এরা নিজ নিজ স্বার্থ সরকার নীতিনির্ধারণে ও পরিচালনায় প্রভাব বিস্তার করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?