সীমা এবং স্বর্ণা নামক দুজন শিক্ষার্থীর পাঠ্যবিষয় সম্পর্কিত একটি সংলাপ নিম্নরূপ:
সীমা: আমার অর্জিত জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে আমি মানুষের জন্য একটি কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করব।
স্বর্ণা: এক্ষেত্রে আমি তোমাকে তত্ত্ব-উপাত্ত দিয়ে সহায়তা করতে পারব।
সীমা: আসলে আমার বিষয়টি এমন যা সমাজে নানা ক্ষেত্রে অনুশীলনের যথেষ্ট সুযোগ রয়েছে।
স্বর্গা: আমার এ ধরনের সুযোগ না থাকলেও সমাজ সম্পর্কিত নানা মৌলিক বিষয় সম্পর্কে তোমাকে ধারণা দিতে পারব।
সীমা: ঠিক আছে, প্রয়োজন হলে আমি তোমার সহায়তা নেব।
আলোচ্য উদ্দীপকে সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের মধ্যকার কিছু মৌলিক বৈসাদৃশ্য তুলে ধরা হয়েছে। এ দুটি বিষয়ের মধ্যে কিছু
বৈসাদৃশ্য থাকলেও বাস্তবিকপক্ষে এরা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। উদ্দীপকের বক্তব্য থেকেও যার প্রমাণ পাওয়া যায়।
সমাজকর্ম ও সমাজবিজ্ঞান উভয়ই সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত দুটি বিষয়। সমাজ ও সামাজিক সম্পর্ক এদের বিষয়বস্তু। সামাজিক সম্পর্কের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করে গোটা সমাজ সম্পর্কে বস্তুনিষ্ঠ জ্ঞান দান করে সমাজবিজ্ঞান। আর সমাজকর্ম মানুষের সামাজিক সম্পর্কের ফলে সৃষ্ট সমস্যার সমাধান নিয়ে আলোচনা করে। তাই বৈশিষ্ট্যগত দিক থেকে এ দুটি বিষয় প্রায় এক ও অভিন্ন। সমাজবিজ্ঞানের জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের জন্য সমাজবিজ্ঞানীদের সমাজ তথা মানুষের বিভিন্ন সামাজিক আচার-আচরণ, বিশ্বাস, মূল্যবোধ ইত্যাদি সম্পর্কে অবহিত হতে হয়। আর সমাজকর্মের জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের জন্য সমাজবিজ্ঞানের সাহায্য গ্রহণ করতে হয়। কাজের ক্ষেত্রগত দিক থেকে উভয়ই সমাজকে কেন্দ্র করে আবর্তিত এবং উভয়ই সমস্যামুক্ত সমাজ গঠনে প্রত্যয়ী। উদ্দীপকে বর্ণিত সীমা এবং স্বর্ণার সংলাপেও এ বিষয়টি প্রতিফলিত হয়েছে। যেমন সীমার উদ্দেশ্য অর্জনে স্বর্ণার সমাজ সম্পর্কিত মৌলিক জ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সীমা একটি সুখী ও কল্যাণময় সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এক্ষেত্রে সমাজ এবং সমাজে বসবাসরত মানুষের সামাজিক সম্পর্কের ধরণ সম্পর্কে জ্ঞানার্জন করতে হবে। আর এ সম্পর্কিত জ্ঞান দানে স্বর্ণার বিষয় তথা সমাজবিজ্ঞানের জ্ঞান অত্যাবশ্যক। সমাজকর্ম বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে সমাজের অনাকাঙ্ক্ষিত 'ঘটনাবলির কার্যকরী সমাধান প্রদান করে থাকে।
সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বিচার-বিশ্লেষণ করে বলা যায় যে, সমাজকর্ম ও সমাজবিজ্ঞান উভয়ই মানুষ ও সমাজের কল্যাণে নিবেদিত এবং এ
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?