'ক' দেশে ১৮৬৫ থেকে ১৮৭১ সাল পর্যন্ত গৃহযুদ্ধ সংঘটিত হওয়ার কারণে ১৮৭৩ সালে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এ মন্দাবস্থা কাটিয়ে ওঠার জন্য বিশৃঙ্খলভাবে হাজার হাজার সংস্থা গড়ে উঠলে সেগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য মনীষী সজীব 'খ' দেশের অনুকরণে ১৮৭৭ সালে 'একতা' নামক একটি সংস্থা গড়ে তোলেন। উক্ত সংস্থাই পরবর্তী সময় সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে পেশাগত প্রশিক্ষণ, পত্রিকা প্রকাশ, পেশাগত সংগঠন ও পদ্ধতি উদ্ভাবনে অবদান রাখে।
উদ্দীপকের 'একতা' সংস্থাটির সাথে যুক্তরাষ্ট্রের দান সংগঠন সমিতির মিল রয়েছে।
১৮৭৩ সালের অর্থনৈতিক মন্দার প্রেক্ষিতে আমেরিকায় দান সংগঠন আন্দোলন শুরু হয়। এর উদ্দেশ্য ছিল দরিদ্রতার কারণ নির্ণয়পূর্বক এর বৈজ্ঞানিক সমাধান দান। পেশাদার সমাজকর্মের বিকাশে এ সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উদ্দীপকে দেখা যায়, 'ক' দেশে ১৮৭৩ সালে অর্থনৈতিক মন্দা দেখা দেওয়ার পর মন্দাবস্থা মোকাবিলায় অনেক সংস্থা গড়ে উঠে। এগুলোর মধ্যে সমন্বয় সাধনের জন্য জনাব সজীব 'খ' দেশের অনুকরণে ১৮৭৭ সালে 'একতা' নামক একটি সংস্থা গড়ে তোলেন। এটি মূলত যুক্তরাষ্ট্রের দান সংগঠন সমিতিকে নির্দেশ করে। ১৮৭৩ সালে আমেরিকায় দান সংগঠন আন্দোলন প্রথম শুরু হয়েছিল। পরবর্তী ১৮৭৭ সালে আর এইচ গাটিনের নেতৃত্বে ইংল্যান্ডের অনুকরণে নিউইয়র্ক শহরে সর্বপ্রথম দান সংগঠন সমিতি (COS) গঠিত হয়। এ সমিতি দরিদ্রদের সহায়তা দানের পাশাপাশি দারিদ্র্যের কারণ উদঘাটনে নানামুখী প্রচেষ্টা চালায় এবং বিভিন্ন সমস্যা সমাধানে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করে। ফলে সমাজকল্যাণ ও সেবামূলক কাজ সুসংগঠিত আকারে প্রকাশিত হয়। এতে সমাজকর্ম পেশা বিকাশ লাভ করে। এসব কারণে উদ্দীপকের 'একতা' সংস্থাটির সাথে দান সংগঠন সমিতি'র হুবহু মিল রয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?