আহাদ আশরাফ একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। এ প্রতিষ্ঠানটি এক শ্রেণির জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে ব্যবসায়িক উদ্দেশ্যে অপর শ্রেণির লোকদেরকে ঋণ প্রদান করে মুনাফা অর্জন করে থাকে। এ প্রতিষ্ঠানটি বহুমুখী কার্যাবলি সম্পাদন করে একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে নানাভাবে সহায়তা করে থাকে।
বাণিজ্যিক ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়।
বাণিজ্যিক ব্যাংক জনগণের নিকট হতে প্রথমে আমানত হিসেবে সংগ্রহ করে উক্ত আমানত পরবর্তীতে নির্দিষ্ট হারে জমা রেখে বাকি অংশ বিনিয়োগ করে বা অন্য কোনো প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদে ঋণ দান করে। বাণিজ্যিক ব্যাংকের এরূপ ঋণদান কাজ সাধারণত স্বল্প সময়ের জন্য হয়ে থাকে। কারণ গ্রাহক তার জমাকৃত অর্থ যেকোনো সময় ফেরত চাইতে পারে। এক্ষেত্রে গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে মূলত বাণিজ্যিক ব্যাংকের ঋণের মেয়াদ স্বল্পমেয়াদি হয়। তাই বলা যায়, বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?