ক্রমেই ছোট হয়ে আসছে পৃথিবী। বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পৃথিবীর একপ্রান্তে বসে অন্যপ্রান্তে কী ঘটছে তা জানা যাচ্ছে। ঢাকা শহরের একটি ছেলে লন্ডন নগরীতে কর্মরত তার ভাইয়ের সাথে কথা বলছে, মোবাইলে ক্ষুদে বার্তা পাঠাচ্ছে। ব্লগাররা তাদের চিন্তাচেতনা জানিয়ে দিচ্ছে সবাইকে ব্লগে লিখে। ইন্টারনেটের সামনে বসে গোটা দেশের সাথে, পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষা করছে অনেকে। যার যে ধরনের সেবা প্রয়োজন তাকে তা অনলাইনে সরবরাহ করছে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান।
ক্রমেই ছোট হয়ে এসেছে পৃথিবী"- একথাটি দ্বারা বোঝানো হয়েছে যে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের ফলে গোটা পৃথিবী আজ নাগালের মধ্যে চলে এসেছে। বর্তমানে পৃথিবীর কোনোকিছুই আমাদের নখদর্পণের বাইরে নয়। তথ্যপ্রযুক্তি দূরকে এনেছে চোখের সামনে। একবিংশ শতাব্দীর সকল সম্ভাবনা ও চ্যালেঞ্জ আবর্তিত হচ্ছে তথ্যপ্রযুক্তিকে ঘিরে। কম্পিউটার, মাইক্রো-ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন ইত্যাদি সবই তথ্যপ্রযুক্তির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। ইন্টারনেটের মাধ্যমে আমরা মুহূর্তেই জানতে পারছি সারাবিশ্বের খবরাখবর। তথ্যপ্রযুক্তির উন্নয়নের ফলে শ্রম, সময় এবংদূরত্বকে আমরা জয় করতে পেরেছি। আমরা ছুটে বেড়াচ্ছি পৃথিবীর এপ্রান্ত থেকে অপরপ্রান্তে। গোটা বিশ্ব আজ গ্লোবাল ভিলেজে পরিণত। হয়েছে। ক্রমেই ছোট হয়ে এসেছে পৃথিবী- একথাটি দ্বারা এটাই। বোঝানো হয়েছে যে, তথ্যপ্রযুক্তির বদৌলতে পুরো বিশ্বটাই ধীরে ধীরে আমাদের হাতের মুঠোয় চলে আসছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?