Academy

রতন মিয়া একটা বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠানে টাইপিস্টের চাকরি করতেন। পরে অফিসে কম্পিউটার আসায় তিনি চিঠিপত্র কম্পিউটারেই কম্পোজ করেন । সফটওয়্যার, হার্ডওয়্যারসহ প্রয়োজনীয় প্রোগ্রামিং শিখে নিয়েছেন । তাই তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে সমস্যা হয় না । তার প্রতিষ্ঠান বড় হয়েছে এবং নতুন কর্মীও এসেছে । তারা কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জানে । ইন্টারনেট নির্ভর বিভিন্ন তথ্য সংগ্রহ ও আদান-প্রদানে তারা সিদ্ধহস্ত । ফলে নতুন নতুন গ্রাহক তার প্রতিষ্ঠানে ভিড় জমাচ্ছে ।


ক্রেডিট কার্ড কী?


Earn by adding a description for the above question! 🏆✨ Provide correct answer/description to Question, help learners, and get rewarded for your contributions! 💡💰'

ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

একবিংশ শতকের শুরুতেই মানুষের জীবনে যে ব্যাপক পরিবর্তন ও অভিনবত্বের জন্ম নিয়েছে এবং যার প্রভাবে সারা বিশ্ব আজ বৈশ্বিক গ্রাম (Global village) এ পরিণত হয়েছে তার মূলে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আজ থেকে বিশ বছর আগেও এতটা পরিবর্তন হবে মানুষ ভাবতে পারেনি। কিন্তু তা-ই ঘটেছে। ভবিষ্যতে এ পরিবর্তন যে আরও দ্রুতশীল হবে তা বলার অপেক্ষা রাখে না। এ প্রযুক্তির উচ্ছাসে ভাসছে এখন সমগ্র বিশ্বের ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি। E-Business, E-Commerce, E-Marketing, E-Retailing এ ভাবে নতুন নতুন পরিভাষায় সিক্ত হচ্ছে ব্যবসায় জগত। হাতের ছোট মোবাইল সেটটিই হয়তোবা ভবিষ্যতে হয়ে উঠবে সকল যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যের মূল কেন্দ্র । তাই এরূপ প্রযুক্তি সম্পর্কে আমাদের আগামী প্রজন্মকে অবশ্যই ধারণা দিতে হবে। আগামী দশকগুলোর জন্য তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্যই ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বিষয়টি ব্যবসায় পরিচিতি বিষয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করা যায় এতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে।

চিত্র : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অগ্রণী প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রধান কার্যালয়ের প্রবেশ দ্বার

 

এ অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা (শিখন ফল)

১. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

২. ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার ব্যাখ্যা করতে পারবে

৩. অনলাইন ব্যবসায় ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

8. ই-কমার্স এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে 

৫. ই-বিজনেস এর ধারণা ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৬. ই-মার্কেটিং এর ধারণা, গুরুত্ব ও পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে

৭. ই-রিটেইলিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৮. ই-ব্যাংকিং এর ধারণা, পদ্ধতি ও সুবিধা ব্যাখ্যা করতে পারবে

৯. ডেবিট ও ক্রেডিট কার্ড এর ধারণা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে

১০. মোবাইল ব্যাংকিং এর ধারণা ও এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে

Content added By

Related Question

View More

4 তথ্য প্রযুক্তি কী ?

Created: 2 years ago | Updated: 4 months ago
Updated: 4 months ago

তথ্য প্রযুক্তি (Information Technology বা IT) হলো এমন একটি শাখা যেখানে কম্পিউটার, ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্ক, মোবাইল ডিভাইস ইত্যাদি ব্যবহার করে তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং আদান–প্রদান করা হয়।

সহজভাবে বলতে গেলে—

যেকোনো প্রযুক্তি যেটা ব্যবহার করে তথ্য (ডাটা) তৈরি, পাঠানো, সংরক্ষণ বা ব্যবহার করা হয় — সেটাই তথ্য প্রযুক্তি।

উদাহরণ:

কম্পিউটার দিয়ে লেখা বা হিসাব করার সফটওয়্যার

ইমেইল পাঠানো

মোবাইল অ্যাপ ব্যবহার

ইন্টারনেট ব্রাউজ করা

অনলাইন ব্যাংকিং

ফেসবুক, ইউটিউব ইত্যাদি সোশ্যাল মিডিয়া

 

আজকের দিনে শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, যোগাযোগ — সব ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...