নিচের রচনামূলক প্রশ্নগুলোর উত্তর দাও :
গতিশক্তি কী? নিচের ঘটনাগুলোর ক্ষেত্রে শক্তির কোন রূপ উৎস হিসেবে কাজ করে তা চিহ্নিত করো।
(i) ঘূর্ণি ঘুরা,
(ii) পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়া।
(iii) গ্যাসের চুলায় রান্না করা।
গতিশীল বস্তু গতির ফলে যে শক্তি পায় তাই গতিশক্তি। যেমন- দৌড়ালে, লাফ দিলে, সাইকেল চালালে বা উড়োজাহাজ উড়ার সময় গতিশক্তি তৈরি হয়। এক্ষেত্রে কোনো বস্তুর গতি যত দ্রুত, তার গতিশক্তিও তত বেশি।
প্রদত্ত ঘটনাগুলোর ক্ষেত্রে শক্তির উৎস-
| ঘটনা | শক্তির কোন রূপ উৎস হিসেবে কাজ করছে? |
| ঘূর্ণি ঘুরা | বাতাসের গতিশক্তি'। |
| পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়া | পাথরে জমা স্থিতিশক্তি। |
| গ্যাসের চুলায় রান্না করা | গ্যাসে জমানো রাসায়নিক শক্তি। |
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?