প্রদত্ত ছকচিত্রের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ছকটিতে উপস্থাপিত বিষয়গুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এখানে রাজনৈতিক দলের ভূমিকা বা রূপরেখা উপস্থাপন করা হয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি বা একাধিক রাজনৈতিক দল রাষ্ট্রদেহে প্রাণ সঞ্চার করে থাকে। রাজনৈতিক দল জনগণের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নেতৃত্ব দেওয়ার মানসিকতা তৈরি করে দেয়। স্থানীয় পর্যায় থেকে ক্রমে জাতীয় পর্যায়ে নেতৃত্বদানের ক্ষমতা রাজনৈতিক দলই ব্যক্তির মধ্যে জাগ্রত হওয়ার সুযোগ করে দেয়। রাজনৈতিক দলের অন্যতম কাজ হচ্ছে তার আদর্শ ও কর্মসূচির পক্ষে জনমত গঠন করা। বিভিন্ন সভা, মিছিল, মিটিং ও গণযোগাযোগের মাধ্যমে রাজনৈতিক দল এ কাজটি করে থাকে। সরকারের কোনো ভুল সিদ্ধান্তের গঠনমূলক সমালোচনায় বিরোধী দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে সরকার স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। আর সমাজের বিভিন্ন ধর্ম, শ্রেণি, পেশা ও বর্ণের মানুষকে একত্র করে সামাজিক ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। এসব কারণে রাজনৈতিক দল হলো গণতন্ত্রের প্রাণ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?