জনাব ইসতিয়াক একটি NGO তে চাকরি করেন। এ NGOটি একটি ঘূর্ণিঝড় ও যুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠে। ১৯৭২ সালে যে নাম নিয়ে সংস্থাটির কার্যক্রম শুরু হয় ১৯৭৬ সালে এসে সেই নাম ও কর্ম পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। গ্রামের ভূমিহীন জনগোষ্ঠী সংস্থাটির টার্গেট গ্রুপ। বর্তমানে বিদেশে এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জনাব ইসতিয়াক যে প্রতিষ্ঠানে চাকরি করেন তা হলো ব্র্যাক।
সেবাগ্রহীতার সংখ্যার মানদণ্ডে বিশ্বের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা হলো ব্র্যাক। দারিদ্র্য নিরসন এবং দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নের মাধ্যমে তাদের জীবনে অর্থবহ পরিবর্তন আনয়নে সংস্থাটি কাজ করে। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং ১৯৭২ সালে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্বল্পপরিসরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের মধ্য দিয়ে ব্র্যাকের কার্যক্রমের সূচনা হয়। বর্তমানে বাংলাদেশ ও বিশ্বের অপর দশটি দেশে দরিদ্র মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি কাজ করছে। যার ফলে এই সংগঠনটি বিশ্বের সর্ববহৃৎ উন্নয়ন সংস্থার সুখ্যাতি অর্জন করেছে।
উদ্দীপকের ইসতিয়াক যে NGO তে কাজ করে ঘূর্ণিঝড় ও যুদ্ধের প্রেক্ষিতে গড়ে ওঠে। ১৯৭২ সালে যে নাম দিয়ে NGOটি যাত্রা শুরু করে ১৯৭৬ সালে গিয়ে সেই নাম ও কর্ম পদ্ধতিতে পরিবর্তন আসে। সেই সাথে গ্রামের ভূমিহীন জনগোষ্ঠীকে নিয়েও সংস্থাটি কাজ করে। প্রতিষ্ঠানটির এই বৈশিষ্ট্যগুলোর সাথে ব্র্যাকের প্রেক্ষাপটের মিল পাওয়া যায়। তাই বলা যায়, ইসতিয়াক বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাকে চাকরি করেন।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?