জনাব কামাল একজন পাথর সরবরাহকারী। সম্প্রতি তিনি স্বপ্নের পদ্মা সেতুতে পাথর সরবরাহের কাজ পেয়েছেন। তিনি তাঁর বন্ধুর পরামর্শে IPO তে আবেদন করে বেশ কিছু শেয়ার বরাদ্দ পান। কিন্তু জনাব কামালের শেয়ার বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান নেই।
জনাব কামালের শেয়ার বাজারে অর্থ বিনিয়োেগ করা যথার্থ নয়।
যে বাজারে যৌথমূলধনী কোম্পানির শেয়ার, বন্ড বা ঋণপত্র ক্রয়-বিক্রয় বা লেনদেন হয়, তাকে শেয়ারবাজার বলে। এক্ষেত্রে যে প্রতিষ্ঠানের মাধ্যমে শেয়ার বা বন্ড ক্রয়-বিক্রয় হয়, তাকে স্টক এক্সচেঞ্জ বলে।
উদ্দীপকে উল্লিখিত জনাব কামাল (IPO) তে আবেদন করে যে শেয়ার বরাদ্দ পেয়েছেন তা এমন একটি স্টক এক্সচেঞ্জে ক্রয়-বিক্রয় হবে যেখানে শেয়ারের দাম প্রতিনিয়ত উঠানামা করে। শেয়ারবাজার সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে শেয়ারবাজারে বিনিয়োগ করা উচিত নয়। কারণ শেয়ারবাজারে বিভিন্ন প্রকৃতির মানুষ ব্যবসায় করে। এখানে কিছু অসাধু লোক আছে যারা বিভিন্ন পন্থায় শেয়ারের দাম বাড়িয়ে বা কমিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে। যাদের শেয়ারবাজার সম্পর্কে জ্ঞান থাকবে তারা এসব ফাঁদে পা দিবে না।
তাই বলা যায়, জনাব কামালের মতো যাদের শেয়ারবাজার সম্পর্কে ভালো জ্ঞান নেই তাদের এখানে বিনিয়োগ করা যথার্থ নয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?