সফল ব্যবসায়ী জনাব সুবির 'রত্ন' ব্যাংকে একটি হিসাব খোলেন, যেখানে যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করা যায়। কিন্তু কোনো মুনাফা যুক্ত হয় না। মুনাফার কথা বিবেচনা করে তিনি আরেকটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন; কিন্তু ব্যাংক তাকে কোনো চেক বই প্রদান করেনি। তিনি পূর্বের হিসাব খোলার পদ্ধতির চেয়ে পরবর্তী হিসাব খোলার পদ্ধতিকে সহজ মনে করেন।
উদ্দীপকে জনাব সুবির প্রথমে চলতি হিসাব খোলেন। চলতি হিসাবের মাধ্যমে গ্রাহক যতবার ইচ্ছা টাকা জমা ও উত্তোলন করতে পারে। এ হিসাবের বিপরীতে কোনো সুদ দেওয়া হয় না। ব্যবসায়ীদের জন্য এ হিসাব সবচেয়ে উপযোগী।
উদ্দীপকে জনাব সুবির একজন সফল ব্যবসায়ী। তিনি 'রত্ন' ব্যাংকে একটি হিসাব খুলেছেন। এ হিসাবে তিনি যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারেন। কিন্তু, তার হিসাব থেকে তিনি কোনো মুনাফা পান না। সুতরাং, বৈশিষ্ট্যের বিচারে বলা যায়, জনাব সুবির প্রথমে চলতি হিসাব খুলেছেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?