উৎপত্তিগত বা শাব্দিক দিক থেকে 'জাতি' ও 'জাতীয়তা' বলতে একই বংশোদ্ভূত জনসমষ্টিকে বোঝানো হলেও আধুনিককালে জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায়। জাতি হচ্ছে জাতীয়তাবাদী চেতনারই ফসল। ভাষা ও সংস্কৃতিভিত্তিক ঐক্যই বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষা ও সংস্কৃতিভিত্তিক জাতীয়তাবাদ উন্মেষের ফলে।
জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যগুলো হলো-
১. জাতীয়তায় রাজনৈতিক সংগঠন নেই কিন্তু জাতি গঠনে তা অপরিহার্য।
২. জাতীয়তা এক ধরনের মানসিক ধারণা বা ঐক্যের অনুভূতি, কিন্তু জাতি হলো এ অনুভূতির বাস্তব ফল।
৩. জাতীয়তায় স্বাধীনতার আকাঙ্ক্ষা থাকে কিন্তু জাতি গঠিত হয় সুসংহত ও স্বাধীন জনগোষ্ঠীর দ্বারা। জাতি গঠনের পূর্বশর্ত হলো জাতীয়তাবোধ ও স্বাধীনতা।
৪. জাতি হচ্ছে প্রাথমিক ও মানসিক ধারণা, জাতীয়তা হলো এর পরিণত রূপ।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?