যাত্রাবাড়ী কাঁচাবাজারের ব্যবসায়ী জনাব জামাল বরিশাল হতে চাল, দিনাজপুর হতে গম, যশোর হতে চিনি, দক্ষিণ কোরিয়া হতে হিমায়িত খাদ্য এনে বিক্রি করেন।
উদ্দীপকে জামাল সাহেবকে আমরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ধরনের বাণিজ্যে জড়িত দেখতে পাই।
জনাব জামালের কাজগুলো কোনটি কোন ধরনের বাণিজ্য তা ছকে দেখানো হলো-
| বাণিজ্যিক অঞ্চল | বাণিজ্যের ধরন |
| i. বরিশাল হতে চাল | অভ্যন্তরীণ বাণিজ্য |
| ii. যশোর হতে চিনি | অভ্যন্তরীণ বাণিজ্য |
| iii. দিনাজপুর হতে গম | 'অভ্যন্তরীণ বাণিজ্য |
| iv. দক্ষিণ কোরিয়া হতে হিমায়িত খাদ্য | 'অভ্যন্তরীণ বাণিজ্য |
উক্ত কাজগুলোর মধ্যে বরিশাল হতে চাল, যশোর হতে চিনি এবং দিনাজপুর হতে গম অভ্যন্তরীণ বাণিজ্য। কারণ কোনো একটি দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্যদ্রব্য ও সেবাকর্মের আদান প্রদানকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে। আবার দক্ষিণ কোরিয়া হতে হিমায়িত খাদ্য আমদানি আন্তর্জাতিক বাণিজ্য। কারণ যখন এক দেশের সাথে অন্য দেশের পণ্যদ্রব্য ও সেবাকর্মের ক্রয়-বিক্রয় হয় তখন তাকে আন্তর্জাতিক বাণিজ্য বলে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?