নগদ প্রবাহ বলতে নগদ অর্থের আগমন ও নির্গমনকে বোঝায়। একটি ব্যবসায় প্রতিষ্ঠানে বিভিন্ন কাজের মাধ্যমে নগদ আন্তঃপ্রবাহ এবং নগদ বহিঃপ্রবাহ ঘটে। নগদ অর্থের পরিমাণ নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে বৃদ্ধি পায় এবং নগদ বহিঃপ্রবাহের মাধ্যমে হ্রাস পায়।
উৎপাদন বা বিক্রয়ের পরিবর্তনের ফলে যে ব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে। স্থায়ী ব্যয় উৎপাদনের পরিমাণের ওপর নির্ভরশীল হয়ে নির্দিষ্ট মাত্রায় স্থির থাকে। এ জাতীয় ব্যয়ের উদাহরণ হলো দালানকোঠা ভাড়া, যন্ত্রপাতি ও আসবাবপত্রের অবচয়, কর্মচারীদের বেতন, অগ্নি বিমা প্রিমিয়াম ইত্যাদি।