মনিকা বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের মাধ্যমে তার মেধা যাচাই করা হয়। তা ছাড়া তাকে জানানো হয়, তাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং তাকে নির্ধারিত বয়স পর্যন্ত চাকরির স্থায়িত্বের নিশ্চয়তা প্রদান করা হয়।
উদ্দীপকের মনিকা আমলাতন্ত্রের পেশা গ্রহণ করেছে। আমি মনে করি মনিকা যে পেশা গ্রহণ করেছে উদ্দীপকে সেটির সকল বৈশিষ্ট্য ফুটে ওঠেনি। নিচে আমার মতামত প্রদান করা হলো-
লিখিত বিধিবিধান: আমলাতন্ত্রের একজন কর্মীর দায়িত্ব, কর্তব্য ও করণীয়, অফিসিয়াল কাজ এবং আচরণ নিয়ন্ত্রণ ও কাঙ্ক্ষিত ফল লাভের জন্য কতকগুলো লিখিত বিধিবিধান থাকে। এসব মেনে চলার জন্য প্রয়োজনে তাদের প্রশিক্ষণও প্রদান করা হয়।
বিশেষীকরণ : আমলাতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো বিশেষীকরণ।মআমলাতান্ত্রিক সংগঠনের ক্ষেত্রে প্রশাসন ও কাজ উভয় ক্ষেত্রে কর্মবিভাগ থাকবে। আমলাদেরকে বিশেষ বিষয়ে দক্ষ করে তোলার পর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশেষ কর্মে নিযুক্ত করা হয়। কোনো নির্দিষ্ট কাজে বিশেষ ধরনের দক্ষতা ও অভিজ্ঞতা কোনো বিশেষ পদে নিয়োগপ্রাপ্তি ও পদোন্নতির ভিত্তি হওয়ায় আমলাতন্ত্রে বিশেষায়ণের গুরুত্ব ব্যাপক। বিশেষায়নের ফলে কোনো বিশেষ কাজ সুষ্ঠুভাবে ও অধিক দ্রুত সম্পন্ন করা যায়।
নিরবচ্ছিন্নতা : গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সরকার পরিবর্তন একটি স্বাভাবিক ব্যাপার। বিভিন্ন কারণে সরকার মেয়াদ শেষের আগেই পদত্যাগ করে বা পতন ঘটে। ফলে সরকারের দলীয় শাসনের নিরবচ্ছিন্নতা থাকে না। সরকারের পরিবর্তন হলেও প্রশাসনিক ক্ষেত্রে আমলারা নিরবচ্ছিন্নতা রক্ষার দায়িত্ব পালন করেন।
শৃঙ্খলাবোধ : আমলাতন্ত্রে শৃঙ্খলাবোধের ওপর অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়। নির্ধারিত নিয়ম অনুসারে সরকারি আমলাগণকে নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ প্রয়োজন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গৃহীত হয়।
এছাড়াও আইনগত কাঠামো, নির্ধারিত বেতনক্রম, পেশাদারিত্ব, পদসোপান, রাজনৈতিক নিরপেক্ষতা ইত্যাদি বৈশিষ্ট্য রয়েছে। তাই বলা যায়, মনিকা যে পেশা গ্রহণ করেছে উদ্দীপকে সেটির সকল বৈশিষ্ট্য ফুটে ওঠেনি।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?