সুশাসন ধারণাটি বিংশ শতাব্দীর শেষ দশক থেকে আলোচিত। সম্প্রতি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো রাষ্ট্রীয় শাসনকার্যে সুশাসনকে গুরুত্বপূর্ণ শর্ত বিবেচনা করলেও রাষ্ট্রবিজ্ঞানী শান্তনু মজুমদার মনে করেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার সমস্যা বহুমুখী।
সুশাসন হলো এমন এক কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের চাহিদার প্রতি সরকার হবে সংবেদনশীল ও দায়িত্বশীল এবং সংবিধান তথা আইনের দ্বারা সরকারের ক্ষমতা থাকবে সীমাবদ্ধ। সুশাসনের ফলে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মধ্যে সামঞ্জস্য বিদ্যমান থাকে। আধুনিক গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রে সুশাসন একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। রাষ্ট্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম। সুশাসন ছাড়া জনগণের মৌলিক অধিকার তথা মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করা যায় না। একটি দেশে সুশাসন নিশ্চিত হলেই গণতন্ত্রের সুফল জনগণ উপভোগ করতে পারে। স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির হ্রাস কেবল সুশাসনের ফলে ঘটে থাকে। আর এসব কারণেই দাতাগোষ্ঠীগুলো সুশাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?