Academy

নিষ্ঠুর ও কঠিন মুখ শয়তানের। কখনো নিষ্ঠুর বাক্যে প্রেম ও কল্যাণের প্রতিষ্ঠা হয় না। কঠিন ব্যবহারে ও রূঢ়তায় মানবাত্মার অধঃপতন হয়। সাফল্য কিছু হইলেও যে আত্মা দরিদ্র হইতে থাকে, সুযোগ পাইলেই সে আপন পশু-স্বভাবের পরিচয় দেয়। যে পরিবারের কর্তা ছোটোদের সাথে অতিশয় কদর্য ব্যবহার করে, সে পরিবারের প্রত্যেকের স্বভাব অতিশয় মন্দ হইতে থাকে।

(সারাংশ লিখ)

Created: 8 months ago | Updated: 8 months ago
Updated: 8 months ago
Ans :

সারাংশ: প্রেম ও মমতার দ্বারাই কল্যাণ প্রতিষ্ঠিত হয়। দুর্ব্যবহার করলে তার প্রভাব পরিবারের সদস্যদেরও প্রভাবিত করে।

8 months ago

পাঠ্যবই বহির্ভূত কতিপয় সারাংশের নমুনা

✍️ বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি | NCTB অনুমোদিত ২০২৫

বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।


✅ এখানে যা থাকছে:

  • প্রতিটি অধ্যায়ের সহজ ভাষায় সংজ্ঞা, উদাহরণ ও ব্যাখ্যা
  • বর্ণ, শব্দ, বাক্য, পদ, কারক, বিভক্তি, ক্রিয়া, সন্ধি, সমাস ইত্যাদি বিষয়ের পরিষ্কার ধারণা
  • সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন–উত্তর
  • লাইভ টেস্ট ও কুইজ – নিজেকে যাচাই করার সুযোগ
  • ভিডিও লেকচার ও অডিও পাঠ – ব্যাকরণে দক্ষতা বাড়াতে সাহায্য করে
  • কমিউনিটি ফিচার – শিক্ষার্থীরা নিজের মতো ব্যাখ্যা ও প্রশ্ন যোগ করতে পারবে

📥 NCTB PDF ডাউনলোড লিংক (২০২৫):

🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)


👨‍🏫 এই কনটেন্ট কার জন্য উপকারী?

  • শিক্ষার্থীদের জন্য: ঘরে বসেই সহজভাবে ব্যাকরণ শেখার সুযোগ
  • শিক্ষকদের জন্য: ক্লাসে শেখানোর জন্য সাজানো উপকরণ
  • অভিভাবকদের জন্য: সন্তানকে গাইড করার উপযোগী রিসোর্স
  • প্রাইভেট টিউটরদের জন্য: টপিক ভিত্তিক সাজানো কনটেন্ট প্রস্তুত

⚙️ কীভাবে ব্যবহার করবেন?

  1. “বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি” সিলেক্ট করুন
  2. অধ্যায় নির্বাচন করে ব্যাখ্যা ও প্রশ্ন–উত্তর পড়ুন
  3. প্রয়োজন হলে বুকমার্ক করুন বা PDF ডাউনলোড করুন
  4. লাইভ কুইজে অংশগ্রহণ করে প্রস্তুতি যাচাই করুন
  5. আপনার মতামত বা ব্যাখ্যাও কমেন্টে শেয়ার করুন

✨ কেন SATT Academy?

  • ✅ বাংলা ব্যাকরণ শেখা এখন সহজ
  • ✅ ১০০% সিলেবাস কাভারেজ – NCTB ২০২৫ অনুসারে
  • ✅ ইন্টার‍্যাক্টিভ ফিচার: ভিডিও, কুইজ, নোটস
  • ✅ কমিউনিটি-সম্পাদিত কনটেন্ট
  • ✅ ফ্রি + প্রিমিয়াম সুবিধা, মোবাইল-ফ্রেন্ডলি ডিজাইন

🔍 সার্চ-সহায়ক কীওয়ার্ড:

  • বাংলা ব্যাকরণ সপ্তম শ্রেণি PDF
  • Bangla Grammar and Nirmiti Class 6
  • বাংলা ব্যাকরণ ও নির্মিতি প্রশ্ন উত্তর
  • NCTB Class 6 Grammar 2025
  • SATT Academy Bangla Grammar Class 6

🚀 আজই শুরু হোক ব্যাকরণ শেখার যাত্রা

SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।

🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।

Related Question

View More

1

কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তাঁরা খুব হাসির কথা বলেন, কখনো বলেন কান্নার কথা। কখনো তাঁরা বলেন স্বপ্নের কথা, কখনো তাঁরা চারপাশে যা দেখেন, তার কথা বলেন। কিন্তু সবসময়ই তাঁরা কথা বলেন শব্দে। শব্দ বসিয়ে বসিয়ে তাঁরা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ। তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই, তার কথা। কিন্তু কীভাবে বলা যায় সেই কথা?

কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর-ফাটানো হাসির কথা। বলতে পারি টগবগে রাগের কথা। বলতে পারি খুব চমৎকার ভালো কথা। কখনো বাজাতে পারি নাচের শব্দ। আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সবসময়ই মনে রাখতে হবে, ওই কথা নতুন হতে হবে।

(সারাংশ লিখ)

Created: 8 months ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

সারাংশ: শব্দই কবিতার মূল উপাদান। বক্তব্যের ধরন অনুযায়ী যথাযথ শব্দ বসিয়ে কবিরা কবিতা রচনা করেন। আর তাই কবিতা লিখতে হলে প্রথমেই বিভিন্ন রকমের শব্দ সম্পর্কে জানতে হবে। এছাড়া হাসি, আনন্দ বা বেদনা যে বিষয়েই কবিতা লিখি না কেন, লেখাটির বক্তব্য অভিনব হতে হবে।

সারাংশ: বাঙালির মনে ষড়ঋতুর বিশেষ প্রভাব রয়েছে। ঋতুর পালাবদলের সঙ্গে প্রকৃতিতে রং ও রূপের যে পরিবর্তন হয়, আমাদের লোকশিল্পেও তার ছাপ পড়েছে। এ কারণেই এ দেশের শিল্পীদের তৈরি শিল্পকর্মে অপেক্ষাকৃত উজ্জ্বল ও সতেজ রঙের ব্যবহার চোখে পড়ে।

সারাংশ: বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির দেশ আমাদের বাংলাদেশ। এ দেশে বাঙালি ছাড়াও ভিন্ন ভাষা ও সংস্কৃতির আরও প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা বসবাস করে। এই বৈচিত্র্য এবং বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ঐক্যই এ দেশকে সুন্দর ও বর্ণিল করে তুলেছে।

4

যে সকল জিনিস অন্যের হৃদয়ে সঞ্চারিত হইবার জন্য প্রতিভাশালী হৃদয়ের কাছে সুর, রং, ইঙ্গিত প্রার্থনা করে, যাহা আমাদের হৃদয়ের দ্বারা সৃষ্ট না হইয়া উঠিলে অন্য হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা লাভকরিতে পারে না; তাহাই সাহিত্যের সামগ্রী। তাহা আকারে-প্রকারে, ভাবে-ভাষায়, সুরে-ছন্দে মিলিয়া তবেই বাঁচিতে পারে। তাহা মানুষের একান্ত আপনার; তাহা আবিষ্কার নহে, অনুকরণ নহে, তাহা সৃষ্টি। 'সুতরাং তাহা একবার প্রকাশিত হইয়া উঠিলে তাহা রূপান্তর, অবস্থান্তর করা চলে না। তাহার প্রত্যেক অংশের উপর তাহার সমগ্রতা একান্তভাবে নির্ভর করে। যেখানে তাহার ব্যত্যয় দেখা যায়, সেখানে সাহিত্য-অংশে তাহা হেয়।

(সারাংশ লিখ)

Created: 8 months ago | Updated: 8 months ago
Updated: 8 months ago

সারাংশ: সাহিত্য মানবহৃদয়ের দর্পণস্বরূপ। হৃদয়ের অনুভূতি দ্বারা সাহিত্য সৃষ্টি না হলে সে সাহিত্য অন্যের হৃদয়ে স্থান পায় না। অন্যের অনুকরণ নয়, নিজের মনের ভাব-ভাষা, সুর-ছন্দ মিশিয়ে সাহিত্য সৃষ্টি করতে হয়। আর তা যদি সম্ভব হয় তাহলে সে সাহিত্য হয় অমর, অক্ষয়।

সারাংশ: বই মানুষের পরম বন্ধু। মানুষের মনের খোরাক ও আনন্দ জোগায় বই। মানুষের জ্ঞান অর্জনের উপায়ও বই। নিত্যসঙ্গী ও সবসময়ের বন্ধু হিসেবে বইয়ের ভূমিকা অনস্বীকার্য।

সারাংশ: টাকাকে আপেক্ষিক মনে করা হলেও জীবনের প্রতিটি ক্ষেত্রেই টাকার প্রয়োজন রয়েছে। টাকা না থাকলে সম্মান, ভালোবাসা- কোনোটাই আশা করা যায় না।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...