Academy

সংক্ষিপ্ত-প্রশ্নোত্তর সমাধান

Created: 4 months ago | Updated: 3 months ago
Updated: 3 months ago
Ans :

যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত ক্রা যায় না, তাকে পরোক্ষ খরচ বলে। যেমন একটি টেবিল তৈরি করতে কতটুকু পেরেক খরচ হয়েছে, তা চিহ্নিত করা যায় না। এ ধরনের ব্যয়গুলোকে পরোক্ষ ব্যয় হিসেবে গণ্য করা হয়। সাধারণত কোনো প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য এবং এর অভ্যন্তরের বিভিন্ন প্রকারের সহায়ক কাজ ও সরবরাহ অব্যাহত রাখার জন্য পরোক্ষ ব্যয় সংঘটিত হয়ে থাকে।

4 months ago

পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য

ব্যবসায়িক উদ্দেশ্যে যে সমস্ত পণ্যসামগ্রী উৎপাদন, ক্রয় এবং বিক্রয় করা হয়, সে সমস্ত পণ্যদ্রব্যের উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য নির্ধারণ করা অত্যন্ত জরুরি, সঠিক মূল্য নির্ধারণ করতে না পারলে ব্যবসায়ের ব্যবসায়িক ক্ষতির পাশাপাশি পারস্পরিক আরও নানাবিধ সমস্যার উদ্ভব হবে। ব্যবসায়িক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রতিটি পণ্যদ্রব্যের উৎপাদনের ক্ষেত্রে উৎপাদন ব্যয় বা পণ্য ক্রয়ের ক্ষেত্রে সঠিক ক্রয়মূল্য এবং সর্বোপরি সঠিক বিক্রয়মূল্য নির্ধারণ করে ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ সংরক্ষণ করতে হয়।

এই অধ্যায় শেষে আমরা-

  • ব্যবসায়ের প্রতিষ্ঠানের পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য নির্ধারণ করতে পারব।
  • উৎপাদন ব্যয়ের উপাদানের শ্রেণিবিভাগ করতে পারব।
  • পণ্যের উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে মোট উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য নির্ধারণ করতে পারব।
Content added By

Related Question

View More
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...