২০১৬ সালে কোনো একটি দ্রব্যের প্রতি এককের দাম ছিল ৫০০ টাকা। জনসংখ্যা বৃদ্ধি, ক্রয়ক্ষমতা বৃদ্ধি প্রভৃতি কারণে ঐ দ্রব্যের দাম ২০১৮ সালে বেড়ে হয় ৮০০ টাকা।
উদ্দীপকে দেখা যায়, ২০১৬ সালে একটি দ্রব্যের প্রতি এককের দাম ৫০০ টাকা ছিল। ২০১৮ সালে ঐ দ্রব্যটির দাম হয় ৮০০ টাকা। অর্থাৎ মুদ্রাস্ফীতির হার হয় ৬০%। পূর্বের ১০০ টাকার দ্রব্য কিনতে ২০১৮ সালে কত টাকা লাগবে তা নির্ণীত মুদ্রাস্ফীতির হার এর ভিত্তিতে নিচে ব্যাখ্যা করা হলো-
২০১৬ সালে যদি কোনো দ্রব্যের প্রতি এককের মূল্য ১০০ টাকা হয় এবং মুদ্রাস্ফীতির হার ৬০% হয় তবে ২০১৮ সালে ঐ দ্রব্য কিনতে ১৬০ টাকা লাগবে। কারণ মুদ্রাস্ফীতির হার ৬০% হওয়ায় পূর্বের ১০০ টাকার দ্রব্য কিনতে ২০১৮ সালে ১৬০ টাকা লাগবে, যা ভোক্তার দামসূচকের মাধ্যমে নির্ণয় করা হয়েছে। মুদ্রাস্ফীতি পরিমাপে বহুল প্রচলিত পদ্ধতির নাম ভোক্তার দামসূ চক। ভোক্তার দামসূচকে কতিপয় দ্রব্য ও সেবা ক্রয়ের ব্যয় পরিমাপ করা হয়। বর্তমান বছরের ব্যয়ের সাথে ভিত্তি বছরের ব্যয়ের তুলনা করে এ সূচক তৈরি করা হয়। ভিত্তি বছরের দামস্তরকে ১০০ ধরে সাধারণত ভোক্তার দাম সূচক যে হারে বৃদ্ধি পায় সে হারকে মুদ্রাস্ফীতির হার হিসেবে গণ্য করা হয়। এক্ষেত্রে দ্রব্যসামগ্রীর খুচরা মূল্য বিবেচনায় নেওয়া হয়।
অতএব বলা যায়, পূর্বের ১০০ টাকার দ্রব্য ২০১৮ সালে কিনতে ১৬০ টাকা লাগবে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?