মনো-চিকিৎসক তমিজ উদ্দিন শ্যামলীর চিকিৎসা শুরুর পূর্বে মাঠ পর্যায়ে সমাজকর্ম অনুশীলনকারী শিক্ষার্থীর নিকট প্রেরণ করেন। শিক্ষার্থী রোগীর তথ্য সংগ্রহ করেন, কেস রেকর্ড প্রস্তুত করেন। তবে উল্লিখিত ডাক্তার এ শিক্ষার্থীর দায়িত্বে সন্তুষ্ট হতে পারেন নি। সমাজকর্ম অনুশীলনকারী শিক্ষার্থী রোগীর রুমে প্রবেশ করলে রোগী তার সাথে ভালো আচরণ করে না। শিক্ষার্থী প্রায়ই তার আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠে। শ্যামলীর আচরণিক পরিস্থিতি পূর্বের তুলনায় খারাপ হতে থাকলে ডাক্তার নিজেই তার দায়িত্ব নেন এবং নিজ দক্ষতা, অভিজ্ঞতার আলোকে সুস্থ করে তোলেন।
পেশা ও বৃত্তির মধ্যে উদ্দেশ্যগত পার্থক্য না থাকলেও কার্যক্রমগত যথেষ্ট পার্থক্য রয়েছে।
পেশা হচ্ছে জীবনধারণের একটি উপায় যেখানে দক্ষতা ও প্রযুক্তির প্রয়োজন হয়। যেমন ডাক্তারের দক্ষতার প্রয়োজন হয়। অন্যদিকে বৃত্তি জীবনধারণের উপায় হলেও এজন্য কোনো দক্ষতার প্রয়োজন হয় না। যেমন- কৃষিকাজ। অর্থাৎ পেশা ও বৃত্তির মধ্যে পার্থক্য হলো পেশার ক্ষেত্রে জ্ঞান, প্রশিক্ষণ ও দক্ষতার প্রয়োজন হয়, কিন্তু বৃত্তির ক্ষেত্রে এগুলোর প্রয়োজন হয় না।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?