'X' একজন শিক্ষক। তিনি শ্রেণিকক্ষে বলেন, রাষ্ট্র, সরকার, নাগরিকতা, ই-গভর্ন্যান্স ও সুশাসন সম্পর্কে জ্ঞান অর্জন করা সকল শিক্ষার্থীর জন্য অতীব জরুরি। তাছাড়া তিনি আরও বলেন, রাষ্ট্রের জনগণকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে পৌরনীতি ও সুশাসন পাঠ আবশ্যক।
পৌরনীতিকে নাগরিকতাবিষয়ক বিজ্ঞান বলা হয় কেন?
(অনুধাবন)নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জীবনের সাথে জড়িত ঘটনাবলি ও কার্যকলাপ পৌরনীতিতে আলোচিত হয়। নাগরিক জীবনের ধর্মীয়, নৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তথা সার্বিক দিকের কমবেশি আলোচনা পৌরনীতির বিষয়বস্তু। ফলে নাগরিক ও নাগরিক জীবনের সাথে জড়িত সকল বিষয় যেহেতু এ শাস্ত্রে আলোচিত হয় সেহেতু পৌরনীতিকে যথার্থই নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?