শিহাব ও নাছিমা মতিঝিল সরকারি প্রাইমারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। তাদের দাদা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মতলুব সাহেব তাদেরকে বিদ্যালয়ে আনা-নেওয়ার দায়িত্ব পালন করেন। কিন্তু বয়সের ভারে মাঝে মধ্যেই তিনি শারীরিকভাবে অসুস্থ অথবা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন। এতে করে শিহাব ও নাছিমার স্কুলে যাওয়া আসা বিঘ্নিত হয়। শিহাবের বাবা বিষয়টি লক্ষ করেন। তিনি তার বাবার সমস্যা বুঝতে চেষ্টা করেন। তিনি বিভিন্নভাবে পর্যালোচনা করে দেখেন যে, প্রবীণদের এ ধরনের সমস্যা থাকাটা স্বাভাবিক। তাদের পছন্দের কাজে ব্যস্ত রাখতে পারলে এ ধরনের সমস্যা অনেকটাই দূর করা সম্ভব। তিনি জানেন যে, তার বাবা পড়াশোনা করতে ভালোবাসেন। তাই তিনি বাড়িতেই ছোটখাটো একটি পাঠাগারের মতো করে দেন। এরপর থেকে পড়াশোনার মাঝে প্রবীণ বাবার সময় ভালোই কাটতে থকে।
প্রকৃতির স্বাভাবিক নিয়মে বিশ্বের সকল মানুষকেই বার্ধক্যে উপনীত হতে হয়। এ কারণে প্রবীণ সমস্যাকে স্বাভাবিক, সর্বজনীন এবং বিশ্বব্যাপী বলা যায়।
চিকিৎসাবিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে বর্তমানে মানুষের গড় আয়ু বাড়ছে। সেইসাথে প্রবীণদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সে তুলনায় তাদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা কিংবা নিরাপত্তাব্যবস্থা বাড়ে নি। তাই দেখা যায়, বিশ্বের প্রতিটি দেশেই প্রবীণরা নানা
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?