
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে OD = 3.5 সে. মি
প্রমাণ কর যে, ∠BAD ও ∠BCD পরস্পর সম্পূরক কোণ।
মনে করি, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ABCD চর্তুভুজটি অন্তর্লিখিত হয়েছে।
প্রমাণ করতে হবে যে ∠BAD ও ∠BCD, পরস্পর সম্পূরক অর্থাৎ, ∠BAD + ∠BCD = 2 সমকোণ।
অঙ্কন : O, B এবং O, D যোগ করি।
প্রমাণ :
ধাপ ১. একই চাপ BAD এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধকোণ ∠BOD = 2(বৃত্তস্থ ∠BCD) [একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ ]
ধাপ ২. আবার BCD চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ ∠BOD = 2(বৃত্তস্থ ∠BAD)
ধাপ ৩. প্রবৃদ্ধ কোণ ∠BOD + ∠BOD = 2(∠BCD + ∠BAD)
কিন্তু প্রবৃদ্ধ ∠BOD + ∠BOD = 4 সমকোণ।
2 (∠BCD + ∠BAD) = 4 সমকোণ
∠BCD + ∠BAD = 2 সমকোণ
∠BAD + ∠BCD = 2 সমকোণ
সুতরাং ∠BAD ও ∠BCD পরস্পর সম্পূরক কোণ। (প্রমাণিত)
আপনি কি খুঁজছেন “গণিত নবম-দশম শ্রেণি PDF”, প্রশ্ন উত্তর, বা বুঝে পড়ার জন্য সহজ ব্যাখ্যা?
তাহলে স্বাগতম SATT Academy–তে — যেখানে NCTB অনুমোদিত বইয়ের প্রতিটি অধ্যায় পাওয়া যাবে সহজভাবে ব্যাখ্যাসহ, প্র্যাকটিস টেস্টসহ, এবং PDF ডাউনলোড সুবিধাসহ – সম্পূর্ণ বিনামূল্যে!
🔗 গণিত – নবম-দশম শ্রেণি PDF ডাউনলোড
(ডাউনলোড করে অনলাইনেই পড়া যাবে অথবা অফলাইনে রাখা যাবে)
SATT Academy–এর মাধ্যমে অধ্যায়ভিত্তিক ব্যাখ্যা, লাইভ টেস্ট, ও PDF ডাউনলোড সুবিধা নিয়ে সহজ ও কার্যকর গণিত শিক্ষায় যুক্ত হোন।
🎓 SATT Academy – আধুনিক শিক্ষার গন্তব্য, সহজ শিক্ষার সহচর।
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের দুটি বিপরীত কোণের একটি অন্যটির দ্বিগুণ হলে, কোণ দুটির পরিমাণ নির্ণয় কর।
(সংক্ষিপ্ত প্রশ্ন)PQRS একটি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এবং PQR = 2PSR হলে,PQR এর মান নির্ণয় কর।
(সংক্ষিপ্ত প্রশ্ন)ABCD বৃত্তস্থ সামান্তরিকে AD কে পর্যন্ত বর্ধিত করা হলে CDE,+ ABC এর মান কত হবে?
(সংক্ষিপ্ত প্রশ্ন)ABCD বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের ADC এর মান নির্ণয় কর।
(সংক্ষিপ্ত প্রশ্ন)
চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AD = CD এবং AB ব্যাস হলে, ACD এর পরিমাপ কত?
(সংক্ষিপ্ত প্রশ্ন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?