প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না।
(ভাবসম্প্রসারণ করুন)মূলভাব: কেবল প্রাণের অধিকারী হওয়াই মনুষ্যত্বের লক্ষণ নয়। প্রাণের অস্তিত্বের নিরিখে বিচার করলে মানুষ সব কীটপতঙ্গ ও জীবজন্তুর সমগোত্রীয়। পক্ষান্তরে, বিচারবুদ্ধিসম্পন্ন সংবেদনশীল মনের অধিকারী হতে পারলে মানুষ ইতর প্রাণীগোত্রের সীমা ছাড়িয়ে মানুষের মর্যাদায় অভিষিক্ত হতে পারে।
সম্প্রসারিত ভাব: মানুষ প্রাণিকুলের সদস্য হলেও অন্যান্য প্রাণী থেকে আলাদা। অন্যান্য প্রাণীর সঙ্গে পার্থক্যের মূলে রয়েছে মানুষের মনোজগতের বৈশিষ্ট্য। মানুষ প্রাণী হিসেবে সহজাত কিছু গুণ নিয়ে জন্মায়। সেই সহজাত গুণে আবদ্ধ থাকলে মানুষ প্রাণিজগতের গণ্ডি পার হতে পারে না। শিক্ষা, সাধনা ও অনুশীলনের মাধ্যমে মানুষ পারে সে গণ্ডি পার হতে। মানবিক গুণাবলি আয়ত্ত করেই একজন সত্যিকারের মানুষ হয়ে উঠতে পারে। তখন অন্যান্য প্রাণী থেকে সে হয়ে যায় আলাদা। সত্যিকারের মানুষ চিন্তা-চেতনা, জ্ঞান-বুদ্ধি, আবেগ-অনুভূতির অধিকারী ও বিবেকবোধ দ্বারা পরিচালিত হয়। যে মানুষের আকৃতি নিয়ে পশুর মতো কাজ করে, যার মধ্যে মানবতাবোধ, বিবেচনাবোধ ও বিবেকবুদ্ধি নেই-তাকে সত্যিকার অর্থে মানুষ বলা যায় না। মানুষ কেবল প্রাণের অধিকারী নয়, মনেরও অধিকারী। মানুষের মন অন্যকে ভালোবাসে, অন্যের ভালোবাসা পেতে চায়।
মন্তব্য: মানুষ হতে হলে কেবল প্রাণ থাকলে চলবে না, তাকে হতে হবে সুন্দর, সুস্থ ও মানবিক গুণাবলিসম্পন্ন মনের অধিকারী।
বাংলা ব্যাকরণ শেখা কি কঠিন মনে হয়?
এসো, SATT Academy–তে শিখি ব্যাকরণ ও ভাষা নির্মাণ–কে সহজ ও আনন্দময় উপায়ে!
এখানে তুমি পাবে NCTB অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী সাজানো প্রতিটি অধ্যায়ের সহজ ব্যাখ্যা, প্রশ্ন–উত্তর, লাইভ টেস্ট, ভিডিও সহ শিক্ষা, এবং PDF ডাউনলোড সুবিধা – সবকিছু এক প্ল্যাটফর্মে।
🔗 বাংলা ব্যাকরণ ও নির্মিতি – সপ্তম শ্রেণি PDF ডাউনলোড
(সরকারি সাইট থেকে ডাউনলোড বা অনলাইনে পড়তে পারবেন)
SATT Academy–র সাথে ব্যাকরণ ও নির্মিতি শেখা হবে মজাদার, সহজ এবং পরীক্ষার জন্য একদম উপযোগী।
শুরু করুন বাক্য গঠন থেকে ভাষা নির্মাণ–এর রোমাঞ্চকর পথচলা আজ থেকেই।
🎓 SATT Academy – ভাষা শেখার স্মার্ট সঙ্গী।
যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
(ভাবসম্প্রসারণ করুন)স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা উত্তম।
(ভাবসম্প্রসারণ করুন)ইচ্ছা থাকলে উপায় হয়।
(ভাবসম্প্রসারণ করুন)আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
(ভাবসম্প্রসারণ করুন)তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন?
(ভাবসম্প্রসারণ করুন)সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত।
(ভাবসম্প্রসারণ করুন)আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?