খায়রুল কবির জাতিতে বাঙালি। আর জাতীয়তার দিক থেকে সে বাংলাদেশি। সকল বাংলাদেশি একই ভৌগোলিক সীমানায় বসবাস করে। তাদের মধ্যে বিভিন্ন ধরনের, যেমন- ভাষা, কৃষ্টি, সভ্যতা, আচার-ব্যবহার প্রভৃতির মিল রয়েছে। তাই স্বাভাবিক কারণেই তারা নিজেদেরকে এক করে ভাবে। বাংলাদেশের ইতিহাস পর্যালোচনায় বলা যায়, জাতি গঠনে ভাষার গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশের ইতিহাস পর্যালোচনায় বলা যায়, জাতি গঠনে ভাষার গুরুত্ব অপরিসীম। উদ্দীপকের এ বিষয়টির সত্যতা মেলে ১৯৫২ সালের ভাষা আন্দোলন পর্যালোচনায়। এ আন্দোলনের পথ ধরে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল এবং জন্ম হয়েছিল বাঙালি জাতির। উদ্দীপকের উক্তিটির সপক্ষে নিচে জাতি গঠনে ভাষার গুরুত্ব পর্যালোচনা করা হলো-
ভাষা মানুষের মনের ভাব প্রকাশের প্রধান বাহন। ভাষার সাহায্যে একজন আর একজনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। ভাষা দ্বারা সৃষ্ট সাহিত্যের মধ্যেই জনসমষ্টির সামগ্রিক দিক ফুটে ওঠে। কোনো একটি সমাজের অন্তর্ভুক্ত সব মানুষই একটি ভাষায় কথা বলে। একই সাহিত্য তাদেরকে সমানভাবে অনুপ্রাণিত এবং আকৃষ্ট করে তোলে এবং তাদের মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটায়। প্রত্যেকে একই ভাষার লোক হওয়ায় তাদের মধ্যে সহজেই ভাবের আদান-প্রদান সম্ভব হয় এবং তাদের মধ্যে ঐক্য গড়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায়, সুইজারল্যান্ডে তিনটি ভাষা, চীনে বহু ভাষা এবং বেলজিয়ামে দুটি ভাষা প্রচলিত থাকলেও তারা সবাই একটি জাতিতে পরিণত হয়েছে। এজন্য বেলজিয়ামে একটি জাতি, সুইজারল্যান্ডে একটি জাতি এবং চীনে একটি জাতি গড়ে উঠেছে। ভাষার ঐক্য জাতি গঠনে ব্যাপক সাহায্য করে। একই ভাষাভাষী জনসমষ্টি ও একই সাহিত্যের পাঠকবৃন্দ স্বভাবতই দৃঢ় ঐক্যবদ্ধ। একই ভাষার মানুষ শিক্ষা, সাহিত্য, চিকিৎসা, বিজ্ঞান, খেলাধুলা, আমোদ-প্রমোদ প্রভৃতি ক্ষেত্রে সাবলীলভাবেই নিজেদেরকে বুঝতে পারে। পরস্পরের প্রতি তারা একটা মমতা অনুভব করে, অনুপ্রাণিত হয় পরস্পরের সাথে থাকতে। সুতরাং জাতি গঠনে ভাষার গুরুত্ব অপরিসীম।
পরিশেষে বলা যায়, ভাষাগত ঐক্য জাতি গঠনের গুরুত্বপূর্ণ উপাদান বটে, কিন্তু অপরিহার্য উপাদান নয়। কারণ বিভিন্ন ভাষাভাষী লোক একই জাতীয়তায় আবদ্ধ হতে পারে। আবার একই ভাষ্যভাষী লোক বিভিন্ন জাতীয়তায় বিভক্ত হতে পারে। তবে ভাষা ভাব প্রকাশের মাধ্যম হিসেবে একটি জনগোষ্ঠীর মধ্যে প্রবল ঐক্যানুভূতির উপাদান হিসেবে কাজ করে। যার প্রকৃষ্ট উদাহরণ ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও তৎপরবর্তী আন্দোলনসমূহ এবং বাঙালি জাতিসত্তার বিকাশ
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?