সুরাইয়া খান একজন মানবাধিকার কর্মী। সমাজের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি দৃঢ়প্রতিজ্ঞ। একবার তিনি কোনো মাধ্যমে জানতে পারলেন যে, তার গ্রামের একটি ১৪ বছরের মেয়েকে জোর করে বিবাহ দেওয়া হচ্ছে। খবর পেয়ে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে ঐ মেয়ের বাড়ি যান এবং মেয়েটিকে উদ্ধার করেন। মেয়ের বাবা-মাকে পুলিশ ধরে নিয়ে যায়।
সামাজিক আন্দোলন ও আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা যায়।
বাল্যবিবাহ প্রতিরোধের জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। যেমন- শিশু কিশোরদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। বাল্যবিবাহের ব্যাপারে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে। পাশাপাশি এর কুফল সম্পর্কে সবাইকে অবহিত করা এবং পাড়া ও মহল্লায় বাল্যবিবাহ প্রতিরোধে কমিটি গঠন করার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করা যেতে পারে।
বাংলাদেশের সমাজজীবনে নানারকম সমস্যা রয়েছে। এর মধ্যে কয়েকটি হচ্ছে দারিদ্র্য, জনসংখ্যা স্ফীতি, নিরক্ষরতা, কুসংস্কার, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ। এসব সামাজিক সমস্যা ব্যক্তি ও সমাজের উপর ক্ষতিকর প্রভাব বিস্তার করে। এই ধরনের সামাজিক সমস্যার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যার প্রতিরোধ ও প্রতিকার প্রয়োজন। এজন্য জনগণকে সচেতন হতে হবে।
এ অধ্যায় শেষে আমরা-
১. যৌতুকের ধারণা ব্যাখ্যা করতে পারব;
২. যৌতুকের কারণ ও প্রভাব বিশ্লেষণ করতে পারব;
৩. যৌতুক নিরোধ আইনের ব্যাখ্যা করতে পারব;
8. যৌতুক প্রতিরোধ ও সমাধানে সামাজিক আন্দোলনের পদক্ষেপ বর্ণনা করতে পারব;
৫. বাল্যবিবাহের ধারণা ব্যাখ্যা করতে পারব;
৬. বাল্যবিবাহের প্রভাব বিশ্লেষণ করতে পারব;
৭. বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে ব্যাখ্যা করতে পারব;
৮. বাল্যবিবাহ নিরোধ আইনের ব্যাখ্যা করতে পারব;
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?