বিধান ষষ্ঠ শ্রেণিতে পড়া অবস্থায় তার বাবা অসুস্থ হয়ে পড়েন। তিনিই ছিলেন সংসারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। এদিকে ডাক্তার বলেছেন যে, তার পিতাকে সুস্থ করে তুলতে পাঁচ লক্ষ টাকালাগবে। কোনো উপায় না দেখে বিধানের মা হতাশ হয়ে পড়েন। বিধান এমন পরিস্থিতিতে মনোবল হারায়নি। সে নিজে একটি কারখানায় শ্রমিক হিসেবে যোগদান করে। দুইটি সম্প্রচার মাধ্যমে আর্থিক সাহায্যের আবেদন প্রেরণ করে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের অসহায়ত্বের বর্ণনা করে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে। ভালো হাসপাতালে চিকিৎসা করিয়ে বাবাকে সে সুস্থ করে তোলে। বাবা সুস্থ হয়ে বিধানের পড়াশুনা ঠিকমত চালিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
শেষ পর্যন্ত ছেলের ডাক্তারি পড়ার খরচ চালাতে গিয়ে নিজেদের বাড়িটিও বিক্রি করে দেন। বিধান আজ সমাজে সুপ্রতিষ্ঠিত ডাক্তার।
পিতা হচ্ছেন পঞ্চগুরুর মধ্যে একজন। বিধানের বাবা অসুস্থ হওয়ার পর ডাক্তারের শরণাপন্ন হয় বিধান। ডাক্তার বিধানকে তার বাবার সুস্থ্য হওয়ার জন্য পাঁচ লক্ষ টাকার কথা বলে। এত টাকা সে যোগাড় করতে না পেরে হঠাৎ বুদ্ধি করে টেলিভিশনের উপস্থাপকের শরণাপন্ন হয়। তারপর টেলিভিশনে তার বাবার অসুস্থতার ঘোষণা করলে সমাজের হৃদয়বান ব্যক্তিরা এগিয়ে আসে ও তার বাবার জন্য পাঁচ লক্ষ টাকা যোগাড় হয়। বিধানের এ ঘটনার মাধ্যমে তার মধ্যে পুরোপুরি গুরুভক্তির বিষয়টি ফুটে উঠেছে।.
হিন্দুধর্ম একটি প্রাচীন ধর্ম। এ ধর্মের প্রকৃত নাম সনাতন ধর্ম। দেব-দেবীর পূজা অর্চনা হিন্দুধর্মের একটি বিশেষ দিক। এ ধর্মের মূলে রয়েছেন ভগবান। তাঁর অনুগ্রহ লাভের জন্য মানুষের ধর্মাচরণ করতে হয়। মানুষ ভক্তিভরে ভগবানের নিকট প্রার্থনা করলে ভগবান তাদের মনোবাঞ্ছা পূরণ করেন। বাস্তব জীবনে মা-বাবা সন্তানের লালন পালন ও সুখ সমৃদ্ধির ব্যবস্থা করে থাকেন। সন্তানের উচিত দেবতা জ্ঞানে মা-বাবার সেবা-শুশ্রুষা করা। একই সাথে সমাজের অন্যান্য গুরুজনকে শ্রদ্ধা করা। এ অধ্যায়ে সনাতন ও হিন্দুধর্মের সম্পর্ক, হিন্দুধর্মের উৎপত্তির ইতিহাস এবং ধর্ম বিশ্বাসের অঙ্গ হিসেবে গুরুজনে ভক্তি, মাতৃভক্তি, কর্তব্যবোধ ইত্যাদি দৃষ্টান্তমূলক উপাখ্যানসহ আলোচিত হয়েছে।

এ অধ্যায় শেষে আমরা -
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?