Academy

বিন্দুনগর (কল্পিত) একটি বর্ধিষ্ণু অঞ্চল। এখানে প্রায় ৫০,০০০ মানুষের বসবাস। ২০১২ সালে এ এলাকায় ওয়ার্ল্ড ভিশনের গবেষণা কর্মীদল গবেষণা করে দেখেন শতকরা ৪০ ভাগ শিশু ডায়রিয়াসহ নানা রোগে অসুস্থ থাকে। মায়েদের মধ্যে শতকরা ৫৬ ভাগের বয়স ১৪-১৯ বছরের মধ্যে। নারীরা বাড়ির রান্নাবান্নার কাজেই সময় কাটায়। নারী ও শিশু নির্যাতন এখানকার প্রতিদিনের চিত্র। একটি মাত্র প্রাথমিক বিদ্যালয় যেখানে শিক্ষার্থীর উপস্থিতির হার শতকরা ৫২ ভাগ। বৃদ্ধের সংখ্যাও এ অঞ্চলে তুলনামূলকভাবে বেশি। গবেষণা দলের গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচি বাস্তবায়নে কর্মী নিয়োগ করে। ২০১৩ সালের মাঝামাঝি কর্মসূচি মূল্যায়ন করে দেখেন অর্থ ও জনবল অনুযায়ী কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।

বিন্দুনগরে ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার কারণ বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)

Created: 10 months ago | Updated: 8 months ago
Updated: 8 months ago
Ans :

বিন্দুনগরে ওয়ার্ল্ড ভিশনের কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ার পেছনে দক্ষ ও পেশাদার সমাজকর্মীর অভাব কাজ করছে।

বিন্দুনগরে ওয়ার্ল্ড ভিশন একটি গবেষণা পরিচালনা করে।
গবেষণায় এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়। প্রতিবেদনের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচি হাতে নেয় এবং তা বাস্তবায়নে কর্মী নিয়োগ করে। কিন্তু পরবর্তী মূল্যায়নে দেখা যায়, অর্থ ও জনবল থাকা সত্ত্বেও কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে না। মূলত পেশাদার সমাজকর্মীর অভাবে ওয়ার্ল্ড ভিশনের গৃহীত কল্যাণ কর্মসূচিগুলো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

কোনো একক পদ্ধতি প্রয়োগ করে সমস্যার সামগ্রিক সমাধান সম্ভব নয়। এক্ষেত্রে আলোচ্য প্রতিষ্ঠান কর্তৃক শিক্ষা, শিশু অধিকার, খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, মানবহিতৈষী জরুরি সেবা সহায়তা প্রভৃতি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পেশাদার সমাজকর্মী সহায়ক হবে। সেইসাথে ওয়ার্ল্ড ভিশনে করা পেশাদার সমাজকর্মী নিযুক্ত হলে তিনি নিজস্ব পেশাগত দক্ষতা এবং জ্ঞান কাজে লাগিয়ে সমস্যা সমাধানে কাজ করতে পারবেন। যা অন্য পেশার কর্মীদের দ্বারা সম্ভব নয়।

উপরের আলোচনা শেষে বলা যায় যে, বিন্দুনগরে ওয়ার্ল্ড ভিশনের কাজে অসফলতার পেছনে পেশাদার সমাজকর্মীর অভাব দায়ী।

10 months ago

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

**'Provide valuable content and get rewarded! 🏆✨**
Contribute high-quality content, help learners grow, and earn for your efforts! 💡💰'
Content

Related Question

View More

মানবহিতৈষী ব্যক্তি হেনরি ডুনান্ট (Henri Dunant) এর উদ্যোগে Red Cross Society প্রতিষ্ঠিত হয়।

২৪ জুন, ১৮৫৯ সালে ইতালির সলফ্যারিনো গ্রামে ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধের ভয়াবহতা নিয়ে হেনরি ডুনান্ট A Memory of Solferino' নামক বইতে বিশ্বব্যাপী মানুষের কাছে যুদ্ধাহতদের সেবার জন্য একটি বিশ্ব সংস্থা গড়ে তোলার আহ্বান জানান। ১৮৬৩ সালের ৯ ফেব্রুয়ারি হেনরি ডুনান্ট অপর ৪ জন জেনেভাবাসীকে নিয়ে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেন। ১৮৬৩ সালের ২৬ অক্টোবর তারিখে এ কমিটি ১৬টি দেশের প্রতিনিধিদের নিয়ে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনের আহ্বান জানায়। এ সম্মেলনের মাধ্যমেই আন্তর্জাতিক রেডক্রস প্রতিষ্ঠা লাভ করে।

সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।

এইডস একটি প্রাণঘাতী রোগ। এইডস রোগের ভাইরাস মানবদেহে প্রবেশ করে ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে।
এই রোগে আক্রান্ত হলে শরীরের ওজন দ্রুত কমতে থাকে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, অতিরিক্ত অবসাদগ্রস্ততা, বিরতিহীন ডায়রিয়া, খাবারে অরুচি, শরীরের বিভিন্ন অঙ্গ ফুলে যাওয়া, শারীরিক দুর্বলতা ইত্যাদি উপসর্গ দেখা দেয়।
উদ্দীপকের সুরমার ক্ষেত্রে এই উপসর্গগুলোই দেখা দিয়েছে।

উদ্দীপকের সুরমার সন্তান জন্মের পর দ্রুত ওজন কমতে থাকে। প্রায় সপ্তাহখানেক জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ আরওউপসর্গ নিয়ে সুরমা ডাক্তারের কাছে যায়। তখন রক্ত পরীক্ষায় জানা যায় সে একটি প্রাণঘাতী রোগে আক্রান্ত। সুরমার প্রাণঘাতী রোগটির উপসর্গগুলো ওপরে বর্ণিত এইডস রোগের লক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং বলা যায়, সুরমার উপসর্গগুলো এইডস রোগকে নির্দেশ করে।

সুরমার সন্তানের সহযোগিতায় সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি।

এইডস এর বিস্তৃতি বন্ধে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সেভদ্যা চিলড্রেন বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। বিশেষ করে যেসব শিশুর এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাদের জন্য সংস্থাটি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে। এক্ষেত্রে সংস্থাটি যেসব কাজ করে তা হলো সমষ্টিকেন্দ্রিক সাহায্য প্রদান, বিশেষ করে ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, মানসিক সমর্থন, পুষ্টিকর খাবার সরবরাহ ইত্যাদি। অসহায়, এতিম এবং ঝুঁকিপূর্ণ শিশুদের ওপর গুরুত্বারোপ করে এইডস বিষয়ে সেভদ্যা চিলড্রেন ব্যাপক কর্মসূচি পালন করে। ২০১৪ সালে সংস্থাটি HIV/AIDS কর্মসূচির আওতায় বিশ্বব্যাপী ১১.৮ মিলিয়ন শিশুকে সহযোগিতা প্রদান করেছে। সুরমার সন্তানের ক্ষেত্রে সংস্থাটি সহযোগিতা করতে পারে।

উদ্দীপকের সুরমা এইডসে আক্রান্ত হওয়ায় তার সন্তানও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। আর যেসব শিশু এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে তাদের সুরক্ষায় সেভদ্যা চিলড্রেন নানামুখী কর্মসূচি গ্রহণ করে। যেহেতু সুরমার সন্তান এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছে সেহেতু সংস্থাটি সুরমার সন্তানকে সহযোগিতা করতে পারে।

উপরের আলোচনা থেকে বলা যায়, সুরমার সন্তানের সহযোগিতায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেভ দ্যা চিলড্রেন ভূমিকা রাখতে পারে।

ইউএনডিপির বিভিন্ন কার্যক্রমের মধ্যে অন্যতম হলো সংকট প্রতিরোধ ও পুনরুদ্ধার কার্যক্রম।

UNDP বিভিন্ন দেশে বিদ্যমান সশস্ত্র সংঘাত এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে কাজ করে। পাশাপাশি সংঘাত ও দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত উদ্ধার কার্যক্রমেও সহায়তা দিয়ে থাকে। এছাড়া UNDP ঝুঁকি হ্রাসের উদ্দেশ্যে বিভিন্ন দেশের সরকারকে ঝুঁকি হ্রাস বিষয়সমূহ নির্ধারণ, ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি, সমন্বিত নীতি প্রণয়ন এবং কর্মসূচির মান নির্ধারণে সহযোগিতা করে থাকে। UNDP নিরস্ত্রীকরণ, সেনা অপসারণ, মাইন অপসারণ, বাস্তুহারা লোকদের পুনর্বাসন এবং নির্যাতন রোধে কর্মসূচি পরিচালনা ইত্যাদি পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...