চন্দননগরের মেঘাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী জুঁই। পাশের গ্রামের রাসেল তাকে পছন্দ করে এবং বিয়ে করতে চায়। কিন্তু জুঁইয়ের বাসায় প্রস্তাব পাঠানোর পর অভিভাবকরা তা নাকচ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল জুঁইকে অপহরণ ও ধর্ষণ করে। পরবর্তীতে মেঘাবাড়ি এলাকায় কর্মরত সমাজকর্মী আনিসার জুঁইয়ের বাকি জীবন সুন্দর ও নিরাপদ করার জন্য পদক্ষেপ গ্রহণ করে।
পরিবার গঠনের মূল ভিত্তি হলো বিবাহ। বিবাহের মাধ্যমে পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হয়। কারণ, বিবাহ মানুষকে জৈবিক চাহিদা পূরণের বৈধতা তথা সামাজিক স্বীকৃতি দান করে। বিবাহের ফলে জন্ম নেওয়া সন্তানের সকল দায়িত্ব পিতামাতার উপর অর্পিত হয়। বিবাহ সন্তানের সামাজিক পরিচিতি দিয়ে পিতামাতা ও সন্তানের সামাজিক সম্পর্কের ভিত রচনা করে। আবার বিবাহ স্বামী-স্ত্রীর মধ্যে কর্তব্য বণ্টন ও সম্পাদনের ব্যবস্থা করে দিয়ে পারিবারিক সম্পর্ক টিকিয়ে রাখে। এছাড়া বিবাহ জীবনসঙ্গীদের পারস্পরিক স্নেহ-ভালোবাসা আদান প্রদানের সুযোগ সৃষ্টি করে এবং স্বামী-স্ত্রী ও সন্তানদের মধ্যে আবেগ ও বুদ্ধিবৃত্তির বিকাশে সহযোগিতা করার সুযোগ এনে দেয়। ফলে পরিবারের সদস্যদের মধ্যে নিবিড় ও দৃঢ় বন্ধন তৈরি হয়। এভাবে বিবাহ পারিবারিক সম্পর্ককে সুদৃঢ় করে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?