টেলিভিশনে একটি প্রামাণ্য চিত্র দেখে সুপ্তি বুঝতে পারল, ভূমিরূপের ব্যাপক পরিবর্তনে মানুষের তেমন কোনো হাত নেই। কিন্তু ঐ পরিবর্তনে এক ধরনের প্রাকৃতিক শক্তি ক্রিয়াশীল যা খণ্ড খণ্ড ভূভাগের সীমানা বরাবর সংঘটিত হয়। ইতিহাসে যার অনেক ভয়াবহ ক্ষতিকর প্রভাবের নজির রয়েছে।
ভূমিক্ষয় সরাসরি জীবজগতের ওপর প্রভাব ফেলে।
বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, স্রোত প্রবাহ, তরঙ্গমতি প্রভৃতির ফলে অরক্ষিত ভূমির উপরভিাগের অতি প্রয়োজনীয় পলিযুক্ত ভূমির অতিমাত্রায় অপসারণকে ভূমিক্ষয় বলে। ভূমি মানুষের অমূল্য সম্পদ। কৃষিকাজ পশুপালন, অরণ্য সম্পদ প্রভৃতি মাটির ওপর নির্ভরশীল। কিন্তু বৃক্ষনিধনসহ বিভিন্ন কারণে অনবরত ভূমিক্ষয় ও সংগঠিত হচ্ছে যার ফলে কৃষি ভূমি নষ্ট হয়। কখনো কখনো জলাবদ্ধতার জন্য চাষের জমির পানি নিষ্কাশন করতে সমস্যা দেখা দেয়। ফলে ভূমি অনুর্বর হয়ে পড়ে, শুষ্ক বৃক্ষরাজি আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে। আর বৃক্ষ ও কৃষির ওপর মানুষসহ অন্যান্য প্রাণী সরাসরি নির্ভরশীল। তাই ভূমিক্ষয় জীবজগতে সরাসরি প্রভাব ফেলছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?