মি চয়ন সিলেটে একটা জমি রেজিস্ট্রি করবেন। তাই ঢাকা থেকে সিলেটে ২৫ লক্ষ টাকা নিতে হবে। ব্যাংক কর্মকর্তার পরামর্শে ব্যাংক কর্তৃক লেখা এমন একটা দলিল সংগ্রহ করলেন যা সিলেটে যেয়ে নির্দিষ্ট শাখায় উপস্থাপন করে তিনি উঠাতে পারবেন। সিলেটে পৌঁছে মি. চয়ন জমি বিক্রেতাকে এমন নোট দিতে চাইলেন, যার প্রতিটার ওপর বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের স্বাক্ষর রয়েছে। বিক্রেতা বলল, আমাকে ব্যাংক প্রস্তুতকৃত এমন দলিল সংগ্রহ করে দিন যেখানে আমাকে অর্থ প্রদানের নিশ্চিত প্রতিশ্রুতি থাকবে।
উদ্দীপকে মি. চয়ন ব্যাংক থেকে প্রথমে ব্যাংক ড্রাফট বা আজ্ঞাপত্র সংগ্রহ করেছেন।
এ দলিল প্রস্তুতকারী কর্তৃক স্বাক্ষরিত কোনো নির্দিষ্ট ব্যক্তিকে অর্থ পরিশোধের জন্য এক ব্যাংক কর্তৃক অন্য কোনো ব্যাংক বা শাখার ওপর লিখিত নির্দেশ। নিরাপদে অর্থ স্তানান্তরের জন্য এটি ব্যবহার করা হয়।
এর অর্থ প্রাপককে ৩ মাসের মধ্যে সংগ্রহ করতে হয়।
উদ্দীপকে মি. চয়ন একটা জমি রেজিস্ট্রি করবেন। তাই তাকে ঢাকা থেকে সিলেটে ২৫ লক্ষ টাকা পাঠাতে হবে। নিরাপদে অর্থ স্থানান্তরের জন্য তিনি ব্যাংক কর্মকর্তার পরামর্শ নিয়ে ব্যাংক কর্তৃক একটি দলিলে ইস্যু করেছেন। তারপর তিনি সিলেটে গিয়ে নির্দিষ্ট শাখায় দলিলটি উপস্থাপন করে অর্থ সংগ্রহ করতে পারবেন। এখানে দলিলটিতে ব্যাংক কর্তৃক নির্দিষ্ট শাখাকে অর্থ পরিশোধের নির্দেশকে বোঝানো হচ্ছে। তাই বলা যায়, মি. চয়নকে ব্যাংক প্রথমে আজ্ঞাপত্র দিয়েছে।
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?