রহিম মিয়া ডিগ্রি পরীক্ষার পর চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি না পেয়ে বন্ধুদের সাথে ব্যবসা শুরু করেন। কিন্তু কিছুদিন পর তাদের ব্যবসায় লোকসান হয়। তার বন্ধুরা মন খারাপ করে বসে থাকলেও রহিম মিয়া দমে যায়নি। ছাত্র অবস্থা থেকেই তার হাতের লেখা সুন্দর ছিল। তাই সে বিভিন্ন ডিজাইনে আকর্ষণীয় সাইনবোর্ড লেখা শুরু করেন। কিছুদিনের মধ্যেই নিজের বাড়ির সাথে ছোটো একটি ঘর তৈরি করে সাইনবোর্ড লেখার দোকান খুলে বেশ ভালো রোজগার শুরু করলেন

আমরা অনেকেই কাজ করে আনন্দ পাই। কাজে সফলতা লাভের জন্য প্রয়োজন আত্মবিশ্বাসে বলীয়ান হওয়া এবং সৃজনশীল চিন্তাচেতনার প্রয়োগ করা। সাধারণত কায়িক ও মেধাশ্রম প্রয়োগ করে কাজ সম্পন্ন করতে হয়। কাজের মাধ্যমে আত্মমর্যাদা বৃদ্ধি পায়। এখন আমরা আত্মমর্যাদা, আত্মবিশ্বাস, সৃজনশীলতা, কায়িক ও মেধাশ্রমের ধারণা লাভ করতে চেষ্টা করব।
এই অধ্যায় শেষে আমরা-
আপনি আমাকে যেকোনো প্রশ্ন করতে পারেন, যেমনঃ
Are you sure to start over?